শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় সরকারি এমএন একাডেমি মডেল স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

ফরিদপুরের নগরকান্দার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এম এন একাডেমি মডেল স্কুলে লটারির মাধ্যমে ২০২২ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেনী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ১৮০ জন ছাত্র/ ছাত্রী ভর্তি করা হবে ৬ষ্ঠ শ্রেনীতে। ৩৮৪ জন শিক্ষার্থীদের মধ্যে এই ড্র অনুষ্ঠিত হয়। সকল অভিভাবকদের উপস্থিতিতে এই লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার (ভূমি)  এন এম আব্দুল্লাহ আল মামুন, সরকারি এম এন একাডেমি’র প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, ভাইস- চেয়ারম্যান শেখ চুন্নু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রাশেদ মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, কাউন্সিলর জালাল সরদার, জাকির হোসেন জাকারিয়া, জিয়াউর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা রুপা ঘোষ, আইরিন ইসলাম, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চেয়ারম্যান খোন্দকার জাকির হোসেন নিলু, সাবেক চেয়ারম্যান  মিজানুর রহমান। ড্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন একেএম সাইয়্যাদুর রহমান বাবলু।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com