শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চরফ্যাশনের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এম পি জ্যাকব

অশোক সাহা চরফ্যাসন :
  • আপডেট সময় বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

যুব ও ক্রীড় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, চরফ্যাশন দেখার মত উন্নয়ন করেছি। এখন শুধু স্টেডিয়াম উন্নয়ন করা বাদ রয়েছে। তাও আমি ১৭কোটি ১২লাখ টাকা বরাদ্দের অনুমোদন করেছি। তাই এই উন্নয়ন কাজ সম্পন্ন হলে ৬৪জেলার মানুষ আমার নির্বাচনী এলাকা চরফ্যাশন পর্যটক নগরী হিসেবে দেখতে আসতেই হবে। গত মঙ্গলবার পৌরসভা শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি বক্তৃতা এইসব কথা বলেন। সাবেক উপমন্ত্রী জ্যাকব বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ছাত্রলীগই সচেষ্ট। করোনার শেষে আবার উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমি চরফ্যাশনে স্টেডিয়ামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক মেরামত উন্নয়ন কাজের জন্যে প্রায় ১শ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খুব শীঘ্রই তার কাজ শুরু হবে। হাসপাতালের ব্যাবস্থাপনা কমিটির সমন্বয় সভায় প্রধান অথিতির বক্তৃতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, কোভিড-১৯ ব্যপারে কর্মরত ডাক্তার জীবনের ঝুকি নিয়ে যে সেবা দিয়েছেন এই জন্যে তাদেরকে ধন্যবাদ জানাই। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র মো. মোরশেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবি আবদুল্লাহ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি,পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার শোভন বসাক, মেডিকেল অফিসার ডা. আবদুল হাই। এর আগে তিনি চরফ্যাশন ৫ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাক বাংলো ভবন উদ্বোধন করেন। ওই দিন বিকেল ৪টায় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগের সভাপতিত্বে ফ্যাশন স্কয়ারে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে বিশাল ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বক্তৃতা করেন এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com