শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকার দলীয় প্রার্থী হিসেবে বাড়তি সুবিধা পাইনি: আইভী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২

প্রশাসনকে কখনও হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করেননি বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘প্রশাসন কখনও আমার হাতের মুঠোয় ছিল না, নেওয়ার চেষ্টাও করিনি। আমি সবসময় জনগণের দোরগোড়ায় যাওয়ার চেষ্টা করেছি। সরকারি দলের প্রার্থী হিসেবে বাড়তি সুবিধা পাইনি। নেওয়ার চেষ্টাও করি না। জনগণ যেহেতু আমার পাশে, আমি কেন বাড়তি সুবিধা নিতে যাবো?’
গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় ১৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন নৌকার এ প্রার্থী। প্রচারণাকালে তিনি এ কথা বলেন।
স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার অভিযোগ করেছেন, তার কর্মী-সমর্থকদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে আইভী বলেন, ‘আমি জানি না কাদের গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নাম বলুক। আমি একজনকে গ্রেফতারের কথা জানি, যাকে হেফাজতের নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছিল। আর কাকে ধরেছে, কী করেছে? সেটি আমি জানি না। জানার বিষয়ও না।’ তিনি বলেন, ‘আমি তো জনবিচ্ছিন্ন কেউ না। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে সেটি নিশ্চয়ই প্রশাসন দেখবে। আমার তো ওইটা দেখার সময় নেই। আমার জনগণের কাছে যেতে হবে, জনতার কাছে ভোট চাইতে হবে। যদি কোনও সমস্যা হয় তাহলে আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।’ আগের দুটি সিটি নির্বাচন ও পৌরসভা নির্বাচনের কথা উল্লেখ করে নৌকার এ প্রার্থী বলেন, ‘ওই নির্বাচনে টানটান উত্তেজনা ছিল। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছে। পরিবেশ সুন্দর ছিল।’ আইভী বলেন, ‘পরিষ্কার ও স্বচ্ছ কথা বলি। কখনও মিথ্যার আশ্রয় নেই না। শহরে যদি কেউ বিশৃঙ্খলা করে সেটি দেখভালের দায়িত্ব প্রশাসনের। আমি কোনও সহিংসতার সঙ্গে জড়িত না। আমি কাউকে বলিও নাই, ওরে ধরেন। আমি চাই, আমার ভোটাররা যাতে কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে যেতে পারে। কোনও সন্ত্রাসী যেন ঝামেলা পাকাতে না পারে, প্রশাসনকে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com