বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সভাপতিসহ ১০ পদে বিএনপি-জামায়াত জয়ী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

ফেনী আইনজীবী সমিতির নির্বাচন

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত-সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা সভাপতিসহ ১০ পদে জয়লাভ করেছেন। আওয়ামী লীগ ও বামপন্থী-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা চার পদে জয়ী হয়েছেন। গত শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতি ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩২৫ ভোটারের মধ্যে ৩১৯ জন ভোট প্রদান করেন। রাত ১১টার দিকে নির্বাচন কমিশনার সমিতির বর্তমান সভাপতি নুর হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ভূঞা ফলাফল ঘোষণা করেন। ফলাফলে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে মো: নূরুল ইসলাম (৩) ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে বিমল চন্দ্র শীল ১৩৯ ভোট পান। সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মোহা গিয়াস উদ্দিন ১৬২ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের আমিনুল করিম মজুমদার পেয়েছেন ১৪৫ ভোট। এছাড়া সমমনা আইনজীবী ঐক্য পরিষদ সহ-সভাপতি পদে মোহা জুলফিকার বকুল ১৫৮, যুগ্ম-সম্পাদক পদে মো: মঈনুল হোসেন মজনু ১৫৬, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজাউল করিম তুহিন ১৬৫, অর্থ সম্পাদক পদে নুরুল আনোয়ার ভূঁইয়া ১৫৬, লাইব্রেরী সম্পাদক পদে মোহাম্মদ হেদায়েত উল্যাহ ভূঁইয়া ১৫৯, সদস্য পদে মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকার ১৬৯, প্রিন্স মাহমুদ চৌধুরী ১৭২, ইয়াছিন আরাফাত তারেক ১৭৮, মহিব উল্লাহ খান ১৪১ ভোট পেয়ে জয়ী হন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সহ-সভাপতি পদে মো: গোলাম মহিউদ্দীন ১৫৯, অডিটর পদে মো: আলাউদ্দিন ভূঁইয়া ১৭৭, সদস্য পদে নাছের উদ্দিন মিয়াজী ১৫৬ ভোট পেয়ে বিজয়ী হন। অপর সদস্য পদে স্বতন্ত্র নির্বাচন করে ১৩১ ভোট পেয়ে জয়ী হয়েছেন শাহ মোহাম্মদ কায়কোবাদ সাগর।
প্রতিদ্বন্ধী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে সহ-সভাপতি পদে দিলিপ সাহা ১২৬, যুগ্ম-সম্পাদক পদে আবদুল খালেক ১২১, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো: হুমায়ুন কবীর মোরশেদ ১৪৩, অর্থ সম্পাদক পদে মাসুদুর রহমান ১৫১, লাইব্রেরী সম্পাদক পদে শিপন কুমার বিশ্বাস ১২৮, সদস্য পদে মো: জাহাঙ্গীর আলম নান্টু ১১৫, মো: সফিরুল ইসলাম ভুঁইয়া শাহিন ১২৩, শরফুদ্দিন আহাম্মদ ডালিম ১২০, সোমেন মজুমদার বিদ্যুৎ ১২৫, মোহাম্মদ হাবিবুল আলম জুয়েল ১৩০, সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে সাধারণ সম্পাদক পদে আমিনুল করিম মজুমদার ১৪৫, সহ-সভাপতি পদে এবিএম আশরাফুল হক ভূঁইয়া ১৩১, অডিটর পদে কাজী মো: শাহজালাল ১৩৪, সদস্য পদে মাহমুদুল হাসান ১২২ ও ঈমাম উদ্দিন ভূঁইয়া ১০২ ভোট পেয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com