শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেতাগীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ৩ একর ৫ শতাংশ জমি দখলমুক্ত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

বরগুনার বেতাগীতে গত তিন দিনে ২৮ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ৩ একর ৫ শতাংশ সরকারি জমি দখল মুক্ত করা হয়েছে। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সুহৃদ সালেহীনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার কাউনিয়া বাজারে গত রবি, সোমবার ও মঙ্গলবার বেলা ১১টা থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনের উচ্ছেদ অভিযানে ক্লাব ,টং ঘর, দোকান-পাট, টিনসেড, আধাপাকা ও পাকা স্থাপনাসহ ২৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জানা গেছে, বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া এলাকায় সরকারি জায়গা দখল করে এক শ্রেনীর মানুষ দীর্ঘদিন যাবত বিভিন্ন দোকান-পাট, ক্লাব ও বাড়িঘর নির্মান করে ভোগ দখল করে আসছিল। বেতাগী সহকারী কমিশনার(ভুমি) অফিসের সার্ভেয়ার মো. রিয়াজ হোসেন জানান, এসব অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি জমি উদ্ধারের জন্য ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এই উচ্ছেদ অভিযানে বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ, বেতাগী উপজেলা প্রকৌশলী রইসুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন উচ্ছেদ অভিযানের বিষয়ে বলেন, সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা এখানকার স্থাপনার মালিকদের আগেই স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্ত তারা কর্ণপাত না করায় এখন উচ্ছেদ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com