শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উলিপুরে ইউনিয়ন পর্যায় প্রকল্পের সমাপনী কর্মশালা

মোবাশ্বারুল ইসলাম মুরাদ উলিপুর (কুড়িগ্রাম):
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়ন পর্যায়ে বিল্ডিং বিটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আরডিআরএস বাংলাদেশ, উলিপুরের আয়োজনে ও তবকপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় তবকপুর ইউনিয়ন সমাজ কল্যাণ সং¯’ার সভা কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান। এ সমাপনী কর্মশালায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ সুফিয়া বেগম, সাংবাদিক মোঃ নূরবক্ত মিঞা, ইউপি সদস্য সুশান্ত কুমার মন্ডল, হামিদুর রহমান (নূরুন্নবী), রাধানাথ বর্ম্মন, আব্দুল জলিল, হারুন-অর-রশিদ, রফিকুল ইসলাম, বজলুর রশীদ বাবলু মিয়া, মোর্শারফ হোসেন, বিল্ডিং বিটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রকল্পের মনিটরিং অফিসার আহাদুজ্জামান, ইউনিয়ন কো-অডিনেটর আনিছুর রহমান, পারুল চক্রবর্তী প্রমূখ। বক্তাগণ বলেন, বাল্যবিবাহের অব¯’ানে বাংলাদেশ বিশ্বের তৃতীয় এবং এশিয়া মহাদেশে প্রথম। বাংলাদেশের অন্যান্য জেলার সাথে তুলনা করলে দেখা যায় কুড়িগ্রাম জেলায় বাল্যবিবাহের হার তুলনামূলকভাবে সর্বো”চ। তাই কর্মশালায়, তবকপুর ইউনিয়নের ‘সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা, যুব ফোরাম সদস্য, ইউনিয়নের চ্যাম্পিয়ান ফাদারগণ বাল্যবিবাহ প্রতিরোধে সর্বাতক কাজ করার অঙ্গিকারের আশ্বাস প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com