শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে ভাষা সৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা এর স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব

জামালপুর প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

জামালপুরে ভাষা সৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা এর স্বারক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) ভাষা সৈনিক অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা স্মৃতি পরিষদ আয়োজিত তিতপল্লা ইএসডিও ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার মিলনায়তনে স্বারক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা স্মৃতি পরিষদের সভাপতি প্রফেসর মাসুম আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বারক গ্রন্থ প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন,প্রধান মন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। গেস্ট অব অনার আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন (সিআইপি)এমপি। বিশেষ অতিথি ছিলেন, সরকারী আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ মো. আলী আকবর ফকির, স্বারক গ্রন্থ পাঠ করেন, ড.মুহাম্মদ শহীদ উজ জামান, স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, অধ্যক্ষ সুজায়াত আলী মিঞা এর জেষ্ঠ কন্যা ছুরাইয়া আক্তার, তিতপল্লা ইউপির চেয়ারম্যান, আলহাজ আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক,ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি-সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য্য ড. আব্দুস সামাদ প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com