বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেষ রক্ষা হলোনা টাইগারদের, আফগানিস্তানের বড় ব্যাবধানে জয়লাভ

বেলায়েত হোসেন লিটন ক্রীড়া বিশ্লেষক:
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

শেষ রক্ষা হলোনা টাইগারদের। বড় ব্যাবধানে বাংলাদেশকে হারালো আফগানিস্তান। গতকাল সোমবার ইস্পাহানী ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারায় আফগানিস্তান। এ জয়ের ফলেও ২-১ ব্যাবধানে সিরিজ হারলো সফরকারী আফগানিস্তান। গতকাল সিরিজের তৃতীয় ম্যাচে জয় লাভ করতে পারেনি তামিমরা। আফগানিস্তানের কাছে সাত উইকেটে টাইগারা পরাজিত হয়। টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু সিদ্ধান্তের উপর সুবিচার করতে পারেনি সাকিবরা। নিয়মিত উইকেট পরতে থাকে টাইগারদের।  সাতজনে মিলে করে মাত্র ৩৮ রান। তামিম ১১ মুশফিক ৭ ইয়াসির ১ আফিফ ৫ মিরাজ ৬ শরিফুল ৭ এবং মুস্তাফিজ ১ রান করতে সক্ষম হয়। এরই মাঝে এক মাত্রই দলের জন্য হাল ধরেছিলেন লিটন কুমার দাস। তিনি করেন দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন সাকিব আল হাসান আর মাহমুদউল্লাহ করেন ২৯ রান। আফগানিস্তানের বোলার রশিদ খান নেয় ৩ উইকেট আর মোহাম্মদ নবী নেয় ২ উইকেট। সব কয়টি উইকেট হারিয়ে বাংলাদে ১৯২ রান করতে সক্ষম হয়। যা বর্তমান একদিনের ক্রিকেট ভার্সনে একেবারেই বেমানান। অতি সহজ টার্গেট ১৯৩ রানের জন্য খেলতে নেমে আফগানিস্তানের ওপেনিং জুটি  জয়ের জন্য যথার্থ ভূমিকা পালন করেন। ওপেনিং জুটির রহমানউল্যা গুরবাজ ও রিয়াজ হাসান অবিছিন্ন থেকে করেন ৭৯ রান। ব্যক্তিগত ৩৫ রান করে আউট হোন রিয়াজ হাসান। এর পর ক্রিজে আসেন রহমত শাহ। এই জুটিও দলের জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। যা দলের জয়ের জন্য অগ্রনী ভূমিকা পালন করে। দলীয় ৭৯ রানের মাথায় প্রথম উইকেট হারালেও তাদেরকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি।  দ্বিতীয় উইকেট হারায় ১৭৯ রানের মাথায় রহমত শাহর উইকেটটি নেয় মেহেদী মিরাজ। ১০০ রানের পার্টনারশীপ করে গুরবাজ ও রহমত শাহ্। গুরবাজ শেষ পর্যন্ত সেঞ্চুরি করতে সক্ষম হয়।  ৪০.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৯৩ রান করতে সক্ষম হয় আফগানরা। এ জয়ের কারনেই আফগানিস্তান হোয়াইট ওয়াশ হওয়া থেকে বেচে যায়। আর অন্যদিকে হোয়াইট ওয়াশ করানোর আফসোস নিয়েই মাঠ ছারেন তামিম বাহিনী। অপরাজিত থেকে ১০৬ রান করে ম্যাচ সেরা হোন গুরবাজ আর সিরিজ সেরা হোন লিটন কুমার দাস। বাংলাদেশের পক্ষে  এক  উইকেটটি নেয় সাকিব আল হাসান। অপর দুটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com