শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উপকরণের মূল্য বৃদ্ধি বিরামপুরে খাদ্য পণ্যের আকার ছোট!

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২

উপকরণের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বিরামপুর উপজেলার হোটেল-রেস্টুরেন্টের খাদ্যপন্যের আকার ছোট হয়ে এসেছে। এ নিয়ে ভোক্তারা বাদানুবাদ করলেও হোটেল মালিকরা বলছেন, খাদ্যপন্যের আকার ছোট করা ছাড়া তারা কোন উপায় দেখছেন না। জানা গেছে, বিরামপুর উপজেলা শহর ও বিভিন্ন হাট বাজারে অর্দ্ধ শতাধিক খাবারের দোকান রয়েছে। ঐসকল দোকানীরা নিজেরাই বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী তৈরি করে বিক্রি করেন। সম্প্রতি ভোজ্য তেল, চিনি, ময়দা, খড়ি ও গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় দোকানীরা আগের আকারে ভোগ্য পন্য তৈরি করে বিক্রি করতে পারছেন না। একারণে হোটেলের পরোটা, পুরি, সিংগাড়া, পিঁয়াজি, সমসাসহ অন্যান্য খাদ্য সামগ্রির আকার ছোট করে আগের দামে বিক্রি করছেন। শনিবার (৫ মার্চ) শহরের হোটেল রেস্টুরেন্টে গেলে মালিকরা খাদ্য সামগ্রীর আকার ছোট করার বিষয়টি নিশ্চিত করেছেন। আবার কেউ আকার ঠিক রেখে খাদ্যমূল্য দ্বিগুণ করেছেন। শহরের পুরাতন বাজারের হোটেল ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, হোটেলের খাদ্য সামগ্রী তৈরি করতে যেসব উপরণের প্রয়োজন তার সবগুলোরই দাম বেড়ে গেছে। তাই আগের আকারে পন্য তৈরি করে বিক্রি করতে গেলে লোকসানে পড়তে হবে। একারণে তারা আগের দাম ঠিক রেখে খাদ্যপন্যের আকারকেই ছোট করে ফেলেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com