শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হার দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২

নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে হেরেছে বাংলাদেশ দল। শুরুটা দুর্দান্ত করলেও একের পর এক উইকেট হারিয়ে শেষটা ভালো হলো না নিগার-জাহানারাদের। গত শনিবার টস জিতে টস জিতে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ফারিহা তৃষ্ণার দুর্র্ধষ বোলিংয়ে শুরু থেকে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। সপ্তম ওভারে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর আরো দুটি উইকেট পান তিনি। জাহানারা আলম তুলে নেন আরো দুটি। ফলে ২০৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার নারী দল। ব্যাট হাতে ক্রিজে নেমে দুর্দান্ত সূচনা করেছেন দুই উদ্বোধনী ব্যাটার শারমিন সুলতানা ও শারমিন আক্তার। কিন্তু আংবোঙা খাকার দুর্র্ধষ বোলিংয়ে ল-ভ- হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। চারটি উইকেট শিকার করেন তিনি। বাংলাদেশের উদ্বোধনী জুটির সংগ্রহ যখন ৬৯, তখন ভাঙন ধরান আংবোঙা খাকা। শারমিন সুলতানাকে ২৭ রানে সাজঘরে ফেরান তিনি। এরপর ২১.৩ ওভারে শারমিন আক্তারকেও ফেরান তিনি। মোরশেদা খাতুন তার তৃতীয় শিকার। আর চতুর্থ উইকেট তুলে রোমানা আহমেদকে নিয়ে। এরপর দলের হাল কেউ বেশিক্ষণ ধরে রাখতে পারেননি। ধারাবাহিক উইকেট পতনে ১৭৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশের নারী দল। ৩২ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com