শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গ্যাটকো দুর্নীতির মামলায় অভিযোগ গঠন শুনানি পেছালো

শাহ্জাহান সাজু
  • আপডেট সময় রবিবার, ১৩ মার্চ, ২০২২

গ্যাটকো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন সাবেক খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছালো। পরবর্তী শুনানির জন্য আগামী ১০ মে দিন ধার্য করেছেন আদালত। গতকাল রবিবার (১৩ মার্চ) মামলাটি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষে আইনজীবীরা খালেদা জিয়া অসুস্থ বলে শুনানি পেছানোর আবেদন করেন। পরে ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক আলী হোসেন আবেদন মঞ্জুর করে নতুন এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী মামলাটি দায়ের করেন। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করা হয় আদালতে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী। তবে ওরই মধ্যে মামলার তিন আসামি খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান ও বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া মারা গেছেন। আর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com