শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নরসিংদী সদর হাসপাতালে ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের দৌরাত্ম্যে নাজেহাল রোগীরা

এম.এ. আউয়াল নরসিংদী :
  • আপডেট সময় বুধবার, ১৬ মার্চ, ২০২২

নরসিংদী সদর হাসপাতালে রোগীর চেয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের বেশি দৌরাত্ম্য বেড়ে গেছে। সময় অসময়ে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে নিজেরা প্রভাব বিস্তার করছে। এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী ও স্বজনদের। তবে এ ব্যাপারে নরসিংদী সদর হাসপাতাল কর্তৃপক্ষ একেবারেই নীরব। ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের ভিড়ে বৃদ্ধ, শিশু এবং মহিলা রোগীরা নাজেহাল হচ্ছেন। রোগিদের ব্যবস্থাপত্র নিয়ে কৌশলে ফটোশেসনে মেতে উঠছেন এসব ওষুধ কোম্পানি প্রতিনিধিরা। এতে হাসপাতালের পরিবেশ বিপর্যয় ঘটেছে। কতিপয় ডাক্তার সর্বক্ষণ ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাথে করে নিয়ে ঘুরছেন। এতে ক ডাক্তার, আর কে ওষুধ কোম্পানির প্রতিনিধি, সেটা চেনাও মশকিল হয়ে পড়েছে। নরসিংদী সদর হাসপাতালে ঘুরে দেখা গেছে, বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেনটেটিভরা নিজেদের অবস্থান কোম্পানির কাছে তুলে ধরতে রোগীর ব্যবস্থাপত্রে নিয়ে মোবাইলে ছবি তুলে নিচ্ছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিপ্রেজেনটেটিভদের ভিড় পড়ে সদর হাসপাতালে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক এবং ফার্মেসীগুলোতে। ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে রোগীরা বেরিয়ে এলেই প্রেসক্রিপশন দেখে ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়ে কোম্পানির লোকেরা। ফলে রোগী ও তার স্বজনরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। নিয়মানুযায়ী সপ্তাহে দুদিন হাসপাতালে চিকিৎসকদের ভিজিট করার কথা। কিন্তু রিপ্রেজেন্টেটিভরা এই নিয়ম অমান্য করে প্রতিদিন নরসিংদী সদর হাসপাতালে প্রবেশ করে চিকিৎসকদের সঙ্গে খোশ গল্পে মেতে উঠছেন তারা। এ ছাড়া রোগীদের প্রেসক্রিপশন নিয়ে তাদের কোম্পানির ওষধ লেখা আছে কি না তা দেখতে ব্যস্ত হয়ে পড়ছেন। এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. লুপা চৌধুরী জানান, ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা ডাক্তারদের সাথে সাক্ষাৎ করবেন, তবে তা নিয়মানুযায়ী করতে হবে। যাতে রোগীরা হয়রানীর শিকার না হয়। তিনি আরো জানান, আমি সবে মাত্র এখানে যোগদান করেছি। তবে বিষয়টি যেহেতু আমার নজরে এসেছে আমি যথা শিঘ্রী এর ব্যবস্থা নিবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com