শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এক ঘাটে দুই খেয়ায় যাত্রীদের পনবন্দী করে নেওয়া হচ্ছে দুই রকমের অতিরিক্ত ভাড়া

ইমাম হোসেন মাসুদ পিরোজপুর :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২

এক খেয়ায় পার হলে যাত্রী প্রতি ১০ টাকা আর মোটরসাইকেল প্রতি ৫০ টাকা এবং একই ঘাটের আরেকটি খেয়ায় পাড় হতে যাত্রী প্রতি ১৫ টাকা এবং মোটরসাইকেল প্রতি ৭০-৮০ টাকা দিতে হয়। অতিরিক্ত ভাড়া দেওয়ার পাশাপাশি দুই খেয়ায় দিতে হয় দুই রকমের ভাড়া। মাত্র ২৫০ মিটার দীর্ঘ নদী পারাপারে যাত্রীদের এ ভোগান্তির শিকার হতে হয়। তবে এ অনিয়ম বন্ধে নেয়া হচ্ছে না কোন পদক্ষেপ। নিয়ম অনুসারে ইজারাদার নিজের খেয়ায় করে যাত্রীদের পরিবহন করবেন। এছাড়া পরিবহনের জন্য যাত্রীদের কাছ থেকে যে পরিমান ভাড়া নেওয়া হবে এজন্য ঘাটের দুই পাশে চার্ট টাঙিয়ে প্রদর্শন করতে হবে। তবে এসব নিয়মের তোয়াক্কা না করেই চলছে পিরোজপুরের কালিগঙ্গা নদীর কলাখালী-চাঁদকাঠী রুটের খেয়া। এ ঘাটে এক খেয়ায় যে ভাড়া নেওয়া হয়, অন্য খেয়ায় নেওয়া হয় তার দ্বিগুন ভাড়া। নেছারাবাদ উপজেলার চারদিকে নদী বেষ্টিত কমপক্ষে ৫টি ইউনিয়ন এবং কাউখালী উপজেলার ২টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ জেলা শহরে যাতায়াতের জন্য প্রতিদিন এ খেয়াঘাটটি ব্যবহার করে।
খেয়া ব্যবহারকারী যাত্রী ঁঁঁঁজানান, বর্তমানে কালিগঙ্গা নদী পার হতে সরাসরি ইজারাদার পরিচালিত খেয়ায় যাত্রী প্রতি ১০ টাকা আর মোটরসাইকেল পরিবহনে ৫০ টাকা দিতে হয় খেয়া ব্যবহারকারীদের। তবে সেখানে থাকা ‘প্রাইভেট’ নাম দিয়ে চালু রাখা হয়েছে আরেকটি খেয়া যেখানে প্রতি যাত্রীকে ১৫ টাকা এবং মোটরসাইকেল পরিবহনে ৭০-৮০ টাকা দিতে হয়। আর রাত হলে তো কথাই নাই। এছাড়া নিয়মিত চলাচলকারী খেয়াটি ঘাটে বেধে রেখে অতিরিক্ত ভাড়া নেওয়ার খেয়াটিই বেশি চালানো হয়। ঘাটের ইজারাদাররা অতিরিক্ত টাকা উপার্জনের জন্য এ পদ্ধতি চালু করেছে বলে অভিযোগ রয়েছে। আর এজন্য ঘাট ব্যবহারকারীদের গুনতে হয় অতিরিক্ত টাকা। তবে মাসের পর মাস ধরে এ অনিয়ম চললেও, তা বন্ধের জন্য নেওয়া হয়নি কোন উদ্যোগ। আর এ নিয়ে ক্ষোভ রয়েছে যাত্রীদের মাঝে। তবে অভিযোগের বিষয়ে ইজারাদার কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে জানা গেছে ৫-৬ ব্যক্তি যৌথভাবে খেয়া ঘাটনি পরিচালনা করে।
পিরোজপুর সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ বলেন, এর আগেও অতিরিক্ত ভাড়া নেওয়ার জন্য মোবাইল কোর্টের মাধ্যমে ইজারাদারকে জরিমানা করা হয়েছিল । আবারও তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।
পিরোজপুরের কালিগঙ্গা নদীর কলাখালী-চাঁদকাঠী রুটের খেয়া ঘাটের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা বন্ধের জন্য নেওয়া হোউক উদ্যোগ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com