শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পল্টনে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ মার্চ, ২০২২

বামজোটের হরতাল পালিত

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা আধাবেলা হরতালে পল্টন মোড়ে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় হরতাল সমর্থকদের উদ্দেশ্যে পুলিশকে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে। হরতাল সমর্থকরাও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে পুলিশের চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন।
সোমবার (২৮ মার্চ) দুপুরে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা ১১টার দিকে পল্টনে হরতাল সমর্থকেরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান নিক্ষেপ করে। ওসি আরও বলেন, এখন পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলার হরতাল পালিত হয়েছে। দেশজুড়ে চলা এই হরতালের শুরুতে রাজধানীতে এখন এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনও বড় সহিংসতার খবর পাওয়া যায়নি। রাজধানীর শাহবাগ মোড়ে দিনের শুরুতে গাড়ি চলাচল স্বাভাবিক দেখা যায়। গতকাল সোমবার (২৮ মার্চ) সকাল ৬ টা থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই হরতাল পালন শুরু করে বাম দলগুলো। সরেজমিনে পল্টন এলাকা ঘুরে দেখা যায়, সকাল ৬টার দিকে হরতালে সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা পল্টন মোড়ে মিছিল বের করেন। মিছিলটি মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থান নেয়। এছাড়া পল্টন মোড়ে ব্যারিকেড় দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় হরতাল সমর্থকেরা। গাড়ি না পেয়ে অনেককেই হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা যায়। বাম জোটের হরতালকে কেন্দ্র করে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা পল্টন মোড়ে অবস্থান নিয়েছেন।
পল্টন মোড়ে অবস্থা নিয়ে বিক্ষোভ থেকে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। মানুষ রাস্তায় নেমে এসেছে’। এই হরতালে কোনও ধরণের উস্কানি না দেওয়ার আহ্বান জানান তিনি। সকাল ৬টা ৪০মিনিটে টিএসসি থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্র ইউনিয়নের কর্মীরা। শাহবাগ মোড়ে পৌঁছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে দিয়ে অবস্থান নিয়ে শ্লোগান দিতে শুরু করে।
প্রগতিশীল ছাত্রজোট মিছিল নিয়ে শাহবাগ হয়ে কাঁটাবন ঘুরে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। এখন পর্যন্ত কোনো ধরনের পিকেটিং বা সহিংসতা লক্ষ্য করা যায়নি। এসময় আইন শৃঙ্খলা বাহিনীকে রাস্তা পাশে অবস্থান নিতে দেখা যায়। এখন পর্যন্ত তারা কোনও পদক্ষেপ গ্রহণ করেনি।
তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গাড়ি শাহবাগ মোড়ে পৌঁছালে ছাত্র নেতৃবৃন্দ গাড়ি আটকে দিয়ে সামনে বসে পড়েন। পরে গাড়িটি রুট পরিবর্তন করে অন্য দিক দিয়ে চলে যায়। সোয়া ৭টার দিকে মোড়ে আগুন জ্বালায় হরতালের সমর্থকরা। হরতালের সমর্থনে বাম ছাত্র সংগঠনের নেতারা সিটি কলেজ-গুলিস্তান ও সদরঘাট-সিটি কলেজ সড়ক বন্ধ করে দিয়েছে। তবে প্বার্শ রাস্তা দিয়ে গাড়ি চলাচল অব্যাহত থাকে। তবে সকাল সাড়ে ৭টার দিকে সিটি কলেজ-গুলিস্তান রুটের প্বার্শ রাস্তাও বন্ধ করে দিলে ওই রুটে যানজট সৃষ্টি হয়। এদিকে, সকাল ৭টা ২০ মিনিট পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে হরতাল সমর্থকদের কারোর অবস্থান লক্ষ্য করা যায়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com