শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাভারে নতুন করে ৩২ জন করোনায় আক্রান্ত, মোট ৩৮৭

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০

খবরপত্র প্রতিবেদক : সাভারের আরও ৩২ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে করোনাভাইরাসে আক্রান্ত হলেন মোট ৩৮৭ জন।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়ে-মুল হুদা শুক্রবার (২৯ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৭ মে পর্যন্ত ১৭৯৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। এর মধ্যে মোট ৩৮৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪১ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৬ জন।

তিনি আরও বলেন, জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপুসহ ওই থানার আরও কয়েক জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো। তাদের মধ্যে ৫ জন পুলিশ সদস্যের রেজাল্ট পজিটিভ এসেছে।

এমএস/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com