শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চকরিয়ার সাহারবিলে জমি জবরদখলের অভিযোগ

অলি উল্লাহ রনি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার) :
  • আপডেট সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২

প্রকাশ্যে মারধরপূর্বক একব্যক্তির ৭২ বছরের ভোগদখলীয় জমি জবরদখলের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোসেন চৌধুরীর বিরুদ্ধে উঠেছে এ অভিযোগ। সরেজমিন প্রতিবেদনে জানা যায়, গত ৩১ মার্চ দুপুর ১২ টার দিকে সাহারবিল ইউনিয়নের রামপুর ৮নং ওয়ার্ডের দক্ষিণ উমখালী এলাকার মরহুম মৌলভী ওসমানের পুত্র মৌলভী মান্নানের, ৭২ বছর ধরে ভোগ দখলীয় জমির ১৪ শতক জায়গার উপর স্কেভেটর দিয়ে মাটি কেটে ওইসব জমিতে বাড়ি নির্মাণপূর্বক অবৈধভাবে দখলে নেওয়ার চেষ্টা করছেন চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী। এক পর্যায়ে দুপুর ১টা নাগাদ জমির ভোগদখলে থাকা মৌলভী মন্নান গং বাঁধা দিতে আসলে চেয়ারম্যান নিজেই মৌলভী মন্নানসহ কয়েকজন মহিলার উপর হামলা ও মারধর করে। মৌলভী মন্নান বলেন, ১৯১৮ সালে পালাকাটা বনবিট অফিস হওয়ার পর ১৯৫০ সালে বনভূমি রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার জন্য ৭ জনকে বনজায়গিরদার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে বনবিভাগ সাতজনকে উপকারীভোগী হিসেবে তালিকাভুক্ত করে। ক্রমান্বয়ে ১৯১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১০৭ টি পরিবারকে বনবিভাগ উপকারভোগীর তালিকায় নিয়ে আসে। সেই থেকে ৭২ বছর পর্যন্ত আমরা ওই জমির উপর ভোগদখলেই আছি। কিন্তু চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর লোভের বশবর্তী হয়ে তাদের এসব জমি কৌশলে দখলে নিতে অপচেষ্টা চালাচ্ছেন। তবে এসব অভিযোগ নাকচ করেছেন চেয়ারম্যান নবী হোসেন চৌধুরী। তিনি বলেন মুজিব শতবর্ষের ঘর তৈরিতে জায়গা কম হওয়ায় এক ব্যক্তিকে সরিয়ে দিতে হচ্ছে। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের নির্দেশে ওই ব্যক্তিকে অন্যত্র আরেকটি বাড়ি নির্মাণ করে দেওয়ার নির্দেশ দেন। তাই সরকারি বনবিভাগের জায়গাতে মাটি কেটে তাদেরকে বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য জমি ভরাট করা হচ্ছে। তাই কারও জমি জবরদখলের অভিযোগ সঠিক নয়। এ ঘটনায় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, চেয়ারম্যানকে অন্যের জমি দখল করে কাউকে পূর্ণবাসন করতে বলা হয়নি। এরকম যদি করে থাকে তাহলে চেয়ারম্যান নিজে থেকেই করেছে। আমি বিষয়ে তদন্তপূর্বক দ্রু ব্যবস্থা গ্রহণ করবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com