বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড় নবগঠিত উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদ পূণর্মিলনী সভা সম্পন্ন টুঙ্গিপাড়ায় বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম

নওগাঁর পত্নীতলায় পৌর মেয়র লাঞ্ছিত, প্রতিবাদে মানববন্ধন

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌর ভবনে কাউন্সিলর কর্তৃক মেয়র রেজাউল ক?বির চৌধুরী বাবুকে শারীরিক আঘাত ও লাঞ্চিত করার প্রতিবাদে মঙ্গলবার সকালে পৌর কার্যালয়ের সামনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা এবং পৌরবাসীর পক্ষে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে, সোমবার নজিপুর পৌরসভার মেয়র রেজাউল ক?বির চৌধুরী বাবু পৌর কার্যালয়ের নিচতলায় বসে দাপ্তরিক কাজ করছিলেন। এ সময় কিছু বিলে স্বাক্ষর না করায় ৯ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিতু ক্ষিপ্ত হন এবং তাৎক্ষণিক মেয়রকে উক্ত বিল গুলোতে স্বাক্ষর করতে বলেন। মেয়র বিলে স্বাক্ষর করতে না চাইলে কাউন্সিলর মিতু আকস্মিক ভাবে মেয়রকে উদ্দেশ্য করে চেয়ার ছুড়ে মারেন। এতে মেয়র মেঝেতে পড়ে গেলে মিতু মেয়র বাবুকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকলে পৌরসভার কর্মকতা-কর্মচারীরা মেয়রকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এব্যাপারে মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু বলেন, পৌরসভার অনুমোদন ছাড়াই কাউন্সিলর মিতু নিজে কিছু কাজ করেছেন আর সে সব বিলে আমাকে স্বাক্ষর দিতে বলেন। নিয়ম বহির্ভূত কাজের বিলে আমি স্বাক্ষর দিতে না চাইলে তিনি আমার ওপর অতর্কিত হামলা করেন। এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলাম শাহ্ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনা নিশ্চিত করে বলেন মেয়রের পক্ষ থেকে মেয়রের স্ত্রী সোমবার সন্ধ্যায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ উক্ত কাউন্সিলরকে রাতেই আটক করে মঙ্গলবার কাউন্সিলর মিজানুর রহমান মিতুকে নওগাঁ কোর্ট হাজতে প্রেরন করেছে। মানববন্ধনে কাউন্সিলর কর্তৃক মেয়র শারীরিক আঘাত ও লাঞ্চিত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত নজিপুর পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কলম বিরতির ঘোষনা দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com