শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টুইটার কিনে নেয়ার প্রস্তাব মাস্কের

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক চার হাজার একশ কোটি ডলারে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার কিনে নেয়ার প্রস্তাব দিয়েছেন। টেসলা ও স্পেসএক্স কা-ারী টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনে প্রতিষ্ঠানের বৃহত্তম শেয়ার মালিক হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই একের পর এক নাটকীয়তার জন্ম দিয়েছেন। তিনি টুইটারের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করবেন বলেও আশঙ্কার কথা জানিয়েছিলেন বাজার বিশ্লেষকরা। মাস্ক সেই ঘটনা প্রবাহে এবার নতুন চমক সৃষ্টি করে পুরো প্রতিষ্ঠানই কিনে নেয়ার প্রস্তাব করে বসেছেন।

আট কোটি অনুসারীর এই প্রযুক্তি উদ্যোক্তা শেয়ার কেনার আগে বিভিন্ন সময়ে টুইটারের কঠোর সমালোচনা করেছেন প্ল্যাটফর্মটিতে। বিভিন্ন সময়ে প্ল্যাটফর্মটিকে ব্যক্তিগত ক্ষোভ মেটানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন – এমন অভিযোগও আছে। সেই মাস্ক এখন বলছেন, টুইটারে ইতিবাচক ও কার্যকর কোনো পরিবর্তন দেখতে চাইলে প্রতিষ্ঠানটিকে ব্যক্তিমালিকানাধীন হতে হবে।
মাস্ক টুইটার কেনার আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছেন বৃহস্পতিবার। এতে টুইটারের প্রতিটি শেয়ারের জন্য ৫৪ ডলার ২০ সেন্ট করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। মাস্কের প্রস্তাবিত শেয়ার মূল্য ১ এপ্রিলে টুইটার শেয়ারমূল্যের ওপর ৩৮ শতাংশ প্রিমিয়াম ধরা হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। মাস্ক টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন, সে খবর প্রকাশের আগে লেনদেনের শেষ দিন ছিল ১ এপ্রিল। আর্থিক সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান ‘রেফিনিটিভ’-এর দেওয়া তথ্য অনুযায়ী, টুইটারের বিক্রয়যোগ্য শেয়ারের সংখ্যা ৭৬ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ধরে মাস্কের প্রস্তাবিত মূল্য নির্ধারণ করা হয়েছে।
সপ্তাহের শুরুতেই টুইটারের পরিচালনা পর্ষদে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মাস্ক। পরিচালক পদে যোগ দিলে সর্বোচ্চ ১৪.৯ শতাংশ শেয়ার মালিকানার সীমাবদ্ধতায় পড়তেন তিনি। মাস্ক সে প্রস্তাব প্রত্যাখান করার পর থেকেই জোর শঙ্কা ছিল, সব শেয়ার কিনে নিয়ে টুইটারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করতে পারেন তিনি। টুইটার ক্রয়ের প্রস্তাব প্রসঙ্গে টুইটার চেয়ারম্যান ব্রেট টেইলরকে লেখা এক চিঠিতে মাস্ক বলেছেন, “বিনিয়োগের পর আমি এটা উপলব্ধি করেছি যে এই কোম্পানি বর্তমান কাঠামোয় না উন্নতি লাভ করবে, না সামাজিক দায়বদ্ধতা পূরণ করতে পারবে। একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর প্রয়োজন টুইটারের।” “এটাই আমার সর্বোচ্চ ও চূড়ান্ত প্রস্তাব, এবং এটি যদি গ্রহণ করা না হয় তবে আমি শেয়ার মালিক হিসেবে নিজের অবস্থান পুনর্বিবেচনা করবো,” যোগ করেছেন মাস্ক। প্রতিক্রিয়া জানতে রয়টার্সের আহ্বানে সাড়া দেয়নি টুইটার।
মাস্ক সাধারণ ব্যবহারকারী হিসেবে টুইটারে যোগ দিয়েছিলেন ২০০৯ সালে। বর্তমানে ট্ইুটারে তার ফলোয়ার সংখ্যা আট কোটিরও বেশি। বিভিন্ন সময়ে টুইটারকে বড় ঘোষণার প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার করেছেন তিনি। টুইটারে টেসলা ব্যক্তিমালিকাধীন প্রতিষ্ঠান হচ্ছে এমন ইঙ্গিত দিয়ে বাজার পর্যবেক্ষকদের রোষের মুখেও পড়েছেন মাস্ক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com