শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিরোজপুরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২

পিরোজপুরের কাউখালীতে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তির পৈত্রিক জমিতে ঘর তুলতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে তার প্রতিবেশীদের বিরুদ্ধে। শহিদুল উপজেলার শিয়ালকাঠি গ্রামের বুরজুক আলী হাওলাদার এর ছেলে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শহিদুল অভিযোগ করেন, তার পৈত্রিক জমিতে একটি নতুন ভবন তুলতে গেলে জমির মালিকানা দাবি করে তার প্রতিবেশী শাহনাজ পারভীন, শেফালী বেগম, হুমায়ুন কবির, রিনা বেগম, সীমা বেগম এবং কবির খান বাধা দেয়। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশের উপস্থিতিতে সালিশ বৈঠকে শহিদুলকে ঘর তোলার অনুমতি দেওয়া হয়। এরপর সে ঘর তোলার কাজ অব্যহত রাখলে অভিযুক্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করে। এরপর শহিদুলও ইউএনও’র কাছে আরেকটি অভিযোগ দেন। পরবর্তীতে অভিযুক্তরা পিরোজপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে এবং আদালত ঘর নির্মানের স্থলে ১৪৪ ধারা জারি করে নির্মান কাজ বন্ধের আদেশ দেয়। এরপর আদালতের আদেশ অমান্য করে অভিযুক্তরা নির্মানাধীন ঘরটি ভেঙে ফেলে। এসময় তারা অস্থায়ীভাবে নির্মিত একটি ঘরও ভেঙে ফেলে যেখানে শহিদুল তার পরিবারের সদস্যদের নিয়ে অবস্থান করছিল। অভিযুক্তরা সেখানে থাকা কিছু টিনও লুট কওে নিয়ে যায় বলে অভিযোগ করেন শহিদুল। বর্তমানে অভিযুক্তরা শহিদুলকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলেও জানায় সে। তাই শহিদুল বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছে বলে জানায় সে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com