শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য-কমপেক্সে চালু হয়েছে হোমিও চিকিৎসা সেবা

রাফছানজানী শুভ ঘোড়াঘাট (দিনাজপুর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য-কমপেক্সে চালু হয়েছে হোমিও প্যাথিক চিকিৎসা সেবা কার্যক্রম। এতে বিনা মূল্যে চিকিৎসা পাচ্ছেন সুবিধাবঞ্চিত, অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীরা। স্বাস্থ্য-কমপেক্স সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০২১ সালে হোমিও প্যাথিক মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন ডাঃ শামিম উদ্দিন মাসুম। তিনি যোগদানের পর থেকে প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভীড় করছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন স্থান থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ভীড় করেছেন। চিকিৎসা নিতে আসা মিরাজুল ইসলাম জানান, আমার এলার্জি ও শ্বাসকষ্ট জনিত রোগের জন্য এই হাসপাতালে হোমিও প্যাথিক চিকিৎসা সেবা চালুর প্রথম থেকেই চিকিৎসা নিয়ে আসতেছি। বর্তমানে আমি অনেকটা উপকৃত হয়েছি। এছাড়াও চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, উপজেলার বিভিন্ন জায়গায় হোমিও প্যাথিক চিকিৎসার চেম্বার থাকলেও ওইসব ডাক্তারগণ হোমিও প্যাথিক ঔষধের পাশাপাশি ইউনানি, আয়ুর্বেদিক সহ বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকেন। এতে তেমন কোনো উপকার না পাওয়ায় হাসপাতালের হোমিও প্যাথিক চিকিৎসা নিতে এসেছি। এ ব্যাপারে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ডাঃ শামিম উদ্দিন মাসুম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিরপুর ১৪ থেকে ২৩ তম ব্যাচে বি.এইচ.এম.এস কোর্স পাস করার পর নিজ এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পাথালিয়া পাড়ায় চেম্বার দিয়ে চিকিৎসা সেবা চালু করি। এরপর ৬ জুন ২০২১ সালে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করে গত ২২ সেপ্টেম্বর ২০২১ সালে এ হাসপাতালে প্রথম যোগদান করেছি। যোগদানের পর থেকেই শত শত রোগী চিকিৎসা নিতে ভীড় করছে। আমি আমার সাধ্যমত সেবা প্রদানের চেষ্টা করছি। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, হাসপাতালে অন্যান্য চিকিৎসার পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা অনেকটা পরিচিতি লাভ করেছে। এ অর্থ বছরে হোমিওপ্যাথিক ঔষধের বাজেটের পর্যাপ্ত ঔষধ এসেছে এবং মজুদ রয়েছে। উপজেলার হাজার হাজার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মানুষ এ চিকিৎসা নিয়ে উপকৃত হবে বলে আমি মনে করি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com