বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে নতুন করে আক্রান্ত আরও ৪৬ জন, মোট ১১২০

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০

গাজীপুরে মহামারি করোনাভাইরাসে নতুন করে আরও ৪৬ জন আক্রান্ত হয়েছেন। ফলে জেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ১১২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে চারজন। আর করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ২৩২ জন।

শনিবার (৩০মে ) দুপুরে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়।

তিনি জানান, গাজীপুর সদর উপজেলায় নতুন করে আরও ৩৮ আক্রান্ত হয়েছেন এবং জেলার কালিয়াকৈর উপজেলায় ৮ জন।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ৭২৯ জন, কালিয়াকৈর উপজেলায় ১০৮ জন, কালীগঞ্জ উপজেলায় ১২৯ জন, কাপাসিয়া উপজেলায় ৮৭ জন এবং শ্রীপুর উপজেলায় ৬৭ জনের করোনা পজিটিভ হয়েছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com