শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইপিএলে মুস্তাফিজের অনবদ্য বোলিং

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অনবদ্য বোলিং করেছেন দিল্লি ক্যাপিটালসের বাংলাদেশি পেস বোলার মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ১৮ রানের খরচায় তিন উইকেট তুলে নিয়ে কলকাতাকে ৯ উইকেটে ১৪৬ রানে আটকে দিতে ভূমিকা রাখেন তিনি। এছাড়া কুলদীপ যাদব নেন চার উইকেট। এ দুজনের গড়ে দেয়া ভিতের ওপর দাঁড়িয়ে ৪ উইকেটের জয় তুলে নেয় দিল্লি।
প্রথম স্পেলে দুই ওভারে মাত্র ৭ রান দেন মুস্তাফিজ। পরের দুই ওভারে দেন ১১ রান। এর মধ্যে ২০তম ওভারে তিনি মাত্র ৩ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিলে দেড়শর আগেই থেমে যায় কলকাতা। স্পিনার কুলদীপ ১৪ রানে চারটি উইকেট নেন। কলকাতার পক্ষে নিতিশ রানা ৩৪ বলে ৫৭, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ৩৭ বলে ৪২ ও রিংকু সিং ১৬ বলে ২৩ রান করেন। জবাব দিতে নেমে ১১৩ রানে ৬ উইকেট হারালেও রভম্যান পাওয়েলের ঝড়ো ব্যাটিং ৬ বল বাকি থাকতেই জয় এনে দেয় দিল্লিকে। ক্যারিবিয়ান হার্ডহিটার ১৭ বলে ১ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৩৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ডেভিড ওয়ার্নার ২৬ বলে ৪২ ও অক্ষর প্যাটেল ১৭ বলে ২৪ রান করেন। উল্লেখ্য, চলতি আসরে এ নিয়ে দ্বিতীয়বার তিন উইকেট নিলেন মুস্তাফিজ। ২ এপ্রিল নিজের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে ২৩ রানে নিয়েছিলেন তিন উইকেট। এরপর তিন ম্যাচে থাকেন উইকেটশূন্য। পাঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে নেন একটি করে উইকেট। আজ নিলেন তিন উইকেট।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com