শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তালতলীর নিশানবাড়ীয়া ইউপি নির্বাচন আদর্শ ইউনিয়ন গড়তে নৌকা চান ফরাজী

তালতলী (বরগুনা) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ৯ মে, ২০২২

বরগুনার তালতলীতে আসন্ন ৬নং নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন চান পরপর ৩বারের ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী। এবারের নির্বাচন অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষই তার। তিনি তালতলী উপজেলা আওয়মীলীগের সক্রিয় সদস্য। দুলাল ফরাজী সাবেক বড়বগী ইউনিয়ন পরিষদে ৯বছর চেয়ারম্যান থাকাকালীন সময়ে ব্যাপক উন্নয়ন করেছেন। বর্তমানে ৬নং নিশানবাড়ীয়া ইউনিয়ন পরিষদে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এসময় ওই ইউনিয়নের গরিব-দুঃখীদের ট্যাক্সের টাকা মওকুফ করে সেই ঘাটতি টাকা ইউনিয়ন পরিষদের তহবিল থেকে পুরন করেছেন। গ্রাম উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি। অনেক গ্রামের রাস্তাঘাট শহরের মতো পাকা করেছেন। সহযোগিতা করেছেন মসজিদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। গরিব-দুঃখীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ব্যাপক ভূমিকা রেখেছেন তিনি। তার অসমাপ্ত কাজগুলো সম্পাদন করার জন্য গ্রামে গঞ্জে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। বর্তমানে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিটি গ্রামের সাধারণ মানুষকে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নিজের কাজের মত গ্রামের বিভিন্ন উন্নয়ন মুলক কাজে নিজেকে সম্পৃক্ত করেছেন। সাধারণ ভোটারদের মন জয় করতে মহল্লায় মহল্লায় চালাচ্ছেন গণসংযোগ। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- মানুষের সামনে তুলে ধরেছেন তিনি। দুলাল ফরাজী বলেন, নির্বাচন ছাড়াও আমি জনগণের সুখে দুঃখে তাদের পাশে থেকেছি। আশা করছি জনপ্রিয়তা বিবেচনায় নিশানবাড়ীয়া ইউনিয়ন থেকে যোগ্য প্রার্থী বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা প্রতীক তুলে দেবেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে সেবামূলক কাজে সম্পৃক্ত থেকে এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছি। নৌকা পেলে আমার বিজয় হবে সুনিশ্চিত। আল্লাহ সহায় থাকলে কোন অপশক্তি আমাকে হঠাতে পারবেনা। জনগণকে সঙ্গে নিয়ে আমি নিশানবাড়ীয়া ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। উল্লেখ্য, উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে আগামী ১৫ জুন ভোট গ্রহনের তারিখ রেখে তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ আগামী ১৭ মে, যাচাই-বাচাই ১৯ মে, প্রতীক বরাদ্ধ ২৭মে। এই প্রথম ৬টি ইউনিয়নই ইভিএমে’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com