শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নড়াইলে ১ কোটি ১৩লাখ টাকা ব্যয়ে চাকই-মোল্যাহাট সড়ক পুন:নির্মাণ কাজের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ চাকই-মোল্যাহাট সড়ক পূন:নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১ কোটি ১৩লাখ ৩৬,৮৯৬ টাকা ব্যয়ে ১৬শ’ মিটারের চাকই চৌরাস্তা বাজার থেকে মোল্যাহাট পর্যন্ত সড়কটি পূন:নির্মাণ করা হবে বলে এলজিইডি সূত্রে জানা গেছে। সোমবার (৯ মে) সড়কটি পূন:নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হিমায়েত হুসাইন ফারুক, নড়াইল সদর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো: সাব্বির আহম্মেদ, সংশ্লিষ্ট ঠিকাদার মো: ছমির মোল্যা, বিছালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: মাজহারুল ইসলাম, ৫নং ওয়ার্ডের মেম্বার আলী ইমাম, বিছালী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: ইদ্রিস আলী শেখ, মোল্যাহাট বাজার কমিটির সভাপতি যুবলীগ নেতা আব্দুল হামিদ শেখ প্রমূখ। এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলের দক্ষিণাঞ্চলীয় মানুষের শিল্পশহর নওয়াপাড়া, যশোর, খুলনাসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের জন্য এ সড়কটি অতি গুরুত্বপূর্ণ। সড়কটি দীর্ঘদিন যাবত পুন:নির্মাণ না করার ফলে যাতায়াতের ক্ষেত্রে জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। সড়কটি পূন:নির্মাণের পর এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি দূর হবে। জনপ্রতিনিধি, শিক্ষকসহ সড়কে চলাচলকারী একাধিক ব্যক্তি জানান, বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হিমায়েত হুসাইন ফারুক সড়কটি পূন:নির্মাণের জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন। ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবেন বলে জানান ইউপি চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com