শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিরামপুরে রাস্তার উপর খড় শুকানোয় দুর্ঘটনার শংকা বাড়ছে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২

বিরামপুর উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও বিভিন্ন রাস্তায় বিপদজনক ভাবে বোরো ধানের খড় শুকানোর কাজ চলছে। এতে দূর্ঘটনার শংকা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে, বোরো ধান কাটার মৌসুমে চাষীরা মাঠ থেকে ধান কেটে সড়কের উপর জমা করছেন। কেউ কেউ রাস্তার পাশেই মাড়াই মেশিন দিয়ে ধান মাড়াই করছেন। বোরো ধানের খড় গো-খাদ্য ও জ্বালানী হিসাবে ব্যবহারের লক্ষ্যে সংরক্ষনের জন্য রাস্তার উপর কাঁচা খড় শুকানো হচ্ছে। রাস্তা জুড়ে খড় বিছিয়ে রাখার কারণে উপর থেকে রাস্তার খানা-খন্দক দেখা যায়না। ফলে রাস্তা দিয়ে চলাচলকারী সাইকেল, মোটরসাইকেল, রিক্সা-ভ্যান, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহন চালকরা বিপাকে পড়ছেন। এতে যে কোন সময় ঘটে যেতে পারে দূর্ঘটনা। বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, রাস্তায় খড় শুকানোর কারণে দূর্ঘটনার আশংকা বেড়েছে। রাস্তায় খড় শুকানো থেকে লোকজনকে বিরত রাখার জন্য সকল ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে। এতে কেউ কথা না শুনলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com