বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গোসাইরহাটে জিপিএ-৫ না পেয়ে ছাত্রীর আত্নহত্যা

আবুল হোসেন সরদার, শরীয়তপুর
  • আপডেট সময় রবিবার, ৩১ মে, ২০২০

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইক্কা গ্রামের মতিউর রহমান সরদারের মেয়ে ইদিলপুর পাইলট উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী মোছাব্বিন রহমান বর্ষা এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পেয়ে আত্নহত্যা করেছে বলে স্কুল কতৃপক্ষ জানিয়েছেন। সে ইদিলপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। স্কুল শিক্ষদের মতে সে খুবই মেধাবী ছাত্রি ছিলেন।

তার আশা ছিল সে জিপিএ-৫ পাবে। সে পেয়েছে জিপিএ-৪.৫০। তার পরীক্ষার ফলাফল পাওয়ার পর দেখা গেছে তিনটি বিষয়ে তাকে ৭৮ করে নম্বর দেয়া হয়েছে। মোবাইল মেসেজে সে বেলা ১১টায় পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়ার পর মনের দুঃখে ঘরের সিলিং ফ্যানের সাথে পড়নের ওড়না পেচিয়ে আত্নহত্যা করেছে। ঘরের দরজা ভেঙ্গে তাকে বাড়ির লোকজন উদ্ধার করেছে। ততক্ষনে সে মারাগেছে।এ নিয়ে এলাকায় ও সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কোদালপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃত ছাত্রির চাচাত ভাই মাকসুদুল আমিন বলেন, জিপিএ-৫ না পেয়ে আমার চাচাত বোন মোছাব্বিন রহমান বর্ষা ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে ইদিলপুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মুহাঃ এমদাদ হোসাইন বলেন, আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রি মোছাব্বিন রহমান বর্ষা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পেয়ে আত্নহত্যা করেছে। এটা অত্যন্ত দুঃখ জনক । আমরা শোকাহত।

গোসাইরহাট সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান বলেন, ইদিলপুর পাইলট উচ্চবিদ্যালয়ের একজন ছাত্রি জিপিএ-৫ না পেয়ে আত্নহত্যা করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।

এমএস/প্রিন্স/প্রতিনিধি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com