শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কনুই-হাঁটুর কালচে দাগ দূর করার উপায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৫ মে, ২০২২

চুল ও ত্বকের পাশাপাশি নিতে হবে হাতের ও পায়ের যতœ। ত্বকের তুলনায় অনেকেরই হাতের কনুই এবং হাটুর অংশ কালচে থাকে। সময় স্বল্পতার কারনে পার্লারে গিয়ে মেনিকিউর বা পেডিকিউর করার সময় আমাদের হয়ে ওঠে না। তবে ঘরোয়া উপায়েই যতœ নিতে পারেন হাতের ও পায়ের। কিভাবে দূর করবেন কনুই ও হাঁটুর কালচে দাগ আসুন তা জেনে নেই-  লেবুর রস কনুই ও হাটুর কালচে দাগ দূর করতে বেশ কার্যকরী। প্রতিদিন গোসলের সময় এক টুকরো লেবু নিয়ে এটি হাঁটু এবং কনুই এর কালো দাগের উপর ১০ মিনিট ম্যাসাজ করুন। প্রতিনিয়ত ব্যবহার হাতের পায়ের কালচে দাগ দ্রুত দূরীকরণে সাহায্য করবে।  অলিভ অয়েল ও চিনির সাহায্যেও বানিয়ে নিতে পারেন স্ক্রাব। যা কালচে দাগ খুব সহজেই দূর করবে। এর জন্য দুই টেবিল চামচ অলিভ অয়েল ও দুই টেবিল চামচ চিনি একত্রে মিশিয়ে হাঁটু এবং কনুইতে ম্যাসাজ করুন। এটি মৃত কোষ দূর করবে। হাত ও পায়ের ত্বক উজ্জ্বল করবে।  কনুই ও হাটুর কালচে দাগ দূর করতে টকদই ও বেসনের প্যাক বেশ উপকারী। এক চা চামচ টকদই ও এক চা চামচ বেসন একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি কনুই ও হাঁটুর কালচে অংশের ওপর লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দ্রুত উপকার পেতে নিয়মিত ব্যবহার করুন। কালো দাগ হালকা করার পাশাপাশি এটি ত্বককে করে তুলবে উজ্জ্বল এবং কোমল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com