শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চালু হচ্ছে ব্যাংক ইন্স্যুরেন্স পদ্ধতি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

আগামী কয়েক মাসের মধ্যেই ব্যাংক ইন্স্যুরেন্স পদ্ধতি চালু করা যাবে বলে জানিয়েছেন বিমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) অনুষ্ঠানের প্রধান অতিথি আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। তিনি বলেছেন, বিমা গ্রাহকদের দাবি দ্রুত পরিশোধ করার বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। তামাদি পলিসি হ্রাসে তিনি আইডিআরএ’র বিভিন্ন পদক্ষেপের কথাও জানান। স¤প্রতি ঢাকা ক্লাবে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। গতকাল রবিবার (২৯ মে) বিআইএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিআইএ প্রেসিডেন্ট শেখ কবির হোসেন বৈঠকে ইউএমপি পদ্ধতি অধিকতর কার্যকর এবং ইউএমপি চার্জ হ্রাস করার প্রস্তাব দেন। একই সঙ্গে তিনি বিমা শিল্পের উন্নয়নে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইডিআরএ’র সদস্য মইনুল ইসলাম ও মো. দলিল উদ্দিন, বিআইএ’র প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল), ইউনিয়ন ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল হাফিজ মালিক, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কুদ্দুস, জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইসহাক আলী খান পান্না, সন্ধানী লইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মজিবুল ইসলাম পান্না, আলফা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান শাইখ সিরাজ, বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মোহাবত উল্লাহ। বিআইএ নির্বাহী কমিটির সদস্য, বিআইএফ’র প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সিইও বি এম ইউসুফ আলী, বিআইএ নির্বাহী কমিটির সদস্য ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. জালালুল আজিম, বিআইএ টেকনিক্যাল কমিটির সদস্য, বিআইএফ’র জয়েন্ট সেক্রেটারি ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com