শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জগন্নাথপুরের এক দুধের শিশুকে নবীগঞ্জ থেকে উদ্ধার

ইয়াকুব মিয়া জগন্নাথপুর (সুনামগঞ্জ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে থানার একদল পুলিশ হবিগঞ্জের নবীগঞ্জ থেকে এক দুধের শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাগেছে, নবীগঞ্জ উপজেলার ছোট বাকইড় গ্রামে পারিবারিক কলহের কারণে বেশ কিছু দিন আগে গ্রামের সাইদুর রহমান নামের এক ব্যক্তি তার ৯ মাস বয়সের দুধের শিশু সামিউল রহমানকে রেখে তার স্ত্রী শেফালি বেগমকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। পরে ওই দুধের শিশুকে জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের এক গৃহবধূর কাছে রাখা হয়। এদিকে-দুধের শিশু সামিউলকে ফিরে পেতে তার মা শেফালি বেগম অনেক চেষ্টা করেন। তাতে কাজ না হওয়ায় দুধের শিশুর জন্য মা শেফালি বেগম রীতিমতো দিশেহারা হয়ে পড়েন। অবশেষে তিনি সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পারিবারিক মামলা দায়ের করেন। এ মামলার আলোকে থানার একদল পুলিশ রোববার (২৯ মে) নবীগঞ্জের ছোট বাকইড় গ্রামে অভিযান চালিয়ে দুধের শিশু সামিউলকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। অনেক দিন পর দুধের শিশুকে পেয়ে মা শেফালি বেগমের যেন আনন্দের শেষ ছিল না। থানার সেকেন্ড অফিসার জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, থানা পুলিশ দুধের শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। মাসহ উদ্ধারকৃত শিশুকে রোববার (২৯ মে) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com