রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাকিবের ব্যাটে সেঞ্চুরি চান ডোমিঙ্গো

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

ব্যাটিং ভরাডুবির অ্যান্টিগা টেস্টে একমাত্র আশার প্রদীপ ছিলেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসে তার ৫১ রানের সুবাদেই ১০০ রানের ঘর পার হয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে দলের ইনিংস পরাজয় এড়ান টাইগার অধিনায়ক। এবার খেলেন ৬৩ রানের ইনিংস। এই ম্যাচের আগে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে খেলা সবশেষ টেস্টের দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছিলেন সাকিব। সবমিলিয়ে শেষ ১২ ইনিংসে ছয়বার পঞ্চাশ পেরিয়েছে সাকিবের ব্যাট। কিন্তু সেঞ্চুরি হয়নি একবারও, সর্বোচ্চ ইনিংসটি ৮০ রানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, মিরপুরে। সাকিবের এই বারবার পঞ্চাশ পেরিয়ে আটকে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তার মতে, সেঞ্চুরি করার যথেষ্ট সামর্থ্য রয়েছে সাকিবের। তবে সেটি করার জন্য আক্রমণাত্মক ও রক্ষণাত্মক ব্যাটিংয়ের মধ্যে ভারসাম্য আনা জরুরি বলে মনে করেন ডোমিঙ্গো।
তৃতীয় দিনের খেলা শেষে হেড কোচ বলেছেন, ‘সাকিব সবসময়ই ভালো চেষ্টা নিয়ে ব্যাটিং করে, রানের চাকা সচল রাখার চেষ্টা করে। তবে আমরা চাই না সে স্লগ করুক। আমরা চাই সে ভালো ক্রিকেট শট খেলুক। সেটা করেই প্রতিপক্ষের ওপর কিছুটা চাপ প্রয়োগ করুক।’ তিনি আরও যোগ করেন, ‘সেও জানে যে শুরুর সময়টা কাটিয়ে দিলে তাকে দীর্ঘ ইনিংসটা খেলতে হবে। তাকে সেঞ্চুরি করতে হবে। এখন হয়তো সে সাত নম্বরে ব্যাটিং করছে সে। তবে সে অবশ্যই ছয়ে খেলবে। প্রথম ছয় ব্যাটারকে অবশ্যই সেঞ্চুরি করতে হবে। আক্রমণ ও রক্ষণের মধ্যে ভারসাম্য আনতে হবে।’
উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে সাকিবের সবশেষ সেঞ্চুরির দেখা মিলেছে ২০১৭ সালের মার্চে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টের প্রথম ইনিংসে তিনি ১১৬ রান করেছিলেন। এরপর খেলা ২২ ইনিংসে ৮টি ফিফটি করলেও ৬৩ মাস ধরে সেঞ্চুরির দেখা নেই সাকিবের ব্যাটে। এদিকে ম্যাচের প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও দ্বিতীয় ইনিংসে দলের সর্বোচ্চ ৬৪ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। সাকিবের সঙ্গে তার ১২৩ রানের জুটিতেই মূলত দ্বিতীয় ইনিংসে ৮৩ রানের লিড নিতে পেরেছে বাংলাদেশ। তবু পঞ্চাশে আটকে কোচের পাস মার্ক পাননি সাকিব-সোহান। ডোমিঙ্গো বলেছেন, ‘ওরা দুজন ভালো ব্যাটিং করেছে। ঝুঁকি কম নিয়ে খেলেছে। টপঅর্ডারদের দেখিয়েছে ওদের কী করা উচিত ছিল। কিন্তু নতুন বল দুজনকেই আউট করেছে। ৬০ রানের ইনিংস আমাদের টেস্ট জেতাবে না। আমাদের সেঞ্চুরি করতে হবে। দুজন ৬০ রানের ইনিংস খেলেছে। দুজনের কেউই সেঞ্চুরি করেনি। এটাই মূল কথা।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com