রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘রাজধানীর তিন রুটে নামছে নতুন ২০০ বাস’

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুন, ২০২২

রাজধানী ঢাকার তিন রুটে আগামী ১ সেপ্টেম্বর ২০০টি নতুন বাস নামানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল মঙ্গলবার (২১ জুন) দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। শেখ তাপস বলেন, ‘২২ নম্বর যাত্রাপথে অভি মোটরসের ২০২২ সালে নির্মিত ৫০টি বাসের আবেদন আমরা গ্রহণ করেছি। ২৩ নম্বর যাত্রাপথে হানিফ এন্টারপ্রাইজের ২০২২ সালে নির্মিত ১০০টি নতুন বাসের আবেদন গ্রহণ করেছি। বিআরটিসির মাধ্যমে ঢাকা নগর পরিবহনের আওতায় ৫০টি বাস ২৬ নং যাত্রাপথে নামানো হবে।’ তিনি বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে বাসগুলোর নির্মাণ শেষ হয়ে যাবে এবং সব অবকাঠামো নির্মাণ সম্পন্ন হবে। আমরা এসব বাস পহেলা সেপ্টেম্বরের মধ্যে চালু করতে পারবো।’
রেশনালাইজেশন কমিটির নকশায় ২২ নম্বর রুটটি হলো ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, ফার্মগেট, কাওরান বাজার, শাহবাগ, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, টিকাটুলি, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কোনাপাড়া হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার পর্যন্ত। ২৩ নম্বর রুট হচ্ছে, ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর শিয়া মসজিদ, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, শাহবাগ, মৎস্যভবন, প্রেস ক্লাব, গুলিস্তান, দৈনিক বাংলা, কমলাপুর, ধলপুর, যাত্রাবাড়ী, শনির আখড়া, রায়ের বাগ, মাতুয়াইল, সাইনবোর্ড, চিটাগং রোড পর্যন্ত। ২৬ নম্বর রুট হলো, ঘাটারচর থেকে বছিলা, মোহাম্মদপুর টাউন হল, আসাদ গেট, কলাবাগান, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, আজিমপুর, পলাশী মোড়, চাঁনখারপুল, পোস্তগোলা হয়ে কদমতলী পর্যন্ত।
মেয়র জানান, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাস বে নির্মাণ, টিকিট কাউন্টার প্রস্তুতসহ অন্যান্য কাজ শেষ হবে। তিনি বলেন, ‘আগামী ১৭-২৮ জুলাই রুট পারমিটবিহীন বাস জব্দ করতে ঢাকা দুই সিটি করপোরেশন, ডিএমপি ও বিআরটিএ যৌথভাবে চিরুনি অভিযান পরিচালনা করবে।’ শেখ তাপস আরও জানান, অবৈধ ১ হাজার ৬৪৬ বাস লুকিয়ে বিভিন্ন যাত্রাপথে চলে। আমরা জানতে পেরেছি, ২১ নম্বর যাত্রাপথেও এ অবৈধ যানবাহন চলছে। আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করবো। শুধু দিনের বেলায়ই নয়, রাতেও অভিযান পরিচালনা করবো। যেখানেই থাক অবৈধ বাস খুঁজে বের করবো।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com