বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

সৌদি আরবে করোনায় ৩৫৩ বাংলাদেশির মৃত্যু

খবরপত্র নিউজ ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এ পর্যন্ত ৩৫৩ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিয়াদে দূতাবাসের আওতাধীন এলাকায় ১৫২ বাংলাদেশি কোভিড-১৯ রোগী মারা গেছেন।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রমকল্যাণ কাউন্সিলর আমিনুল ইসলাম জানান, কনস্যুলেটের আওতাধীন এলাকায় করোনায় ২০১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

এ ছাড়া প্রতিদিনই নানা রোগ ও স্বাভাবিকভাবে মারা যাচ্ছেন অনেক প্রবাসী। আন্তর্জাতিক রুটের বিমান চলাচল বন্ধ থাকায় হাসপাতালের হিমাগারগুলো মরদেহে পরিপূর্ণ হওয়ায় ৭২ ঘণ্টার মধ্যে দাফন সম্পন্ন করছে কর্তৃপক্ষ।

করোনায় সৌদি আরবে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১১ জনের। সুস্থ হয়েছে ৮৭ হাজার ৮৯০ এবং আক্রান্তের সংখ্যা এক লাখ ৩২ হাজার ৪৮ জন।

এ দিকে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস পরিচালিত নারী গৃহকর্মী আশ্রয়কেন্দ্রের কেয়ারটেকার কাম ড্রাইভার শিকদার মোহাম্মদ সাঈদ করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com