বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উপকূলীয় জন-মানুষের নৌ-ফেরী স্থাপনে বি,আই, ডব্লুউ,টি এর উর্দ্ধমহল ও সার্ভে টিমের পরিদর্শন

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সোনার বাংলা বিণির্মানে পদ্মা সেতুর যোগাযোগ ও অর্থনৈতিক ভাবে, সুবিধা বঞ্চিত উপকূলীয় মানুষের ফেরী পারাপারের ব্যবস্থাপনা বৃদ্ধির লক্ষে নৌ-পরিবহণ মন্ত্রানালয়ের বি,আই, ডব্লুউ,টিএ এর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিবসহ কারিগরি টিম গত ১৯ আগস্ট, বরিশাল বিভাগের সমুদ্র বেষ্টিত বিছিন্ন বিভিন্ন উপজেলার সাথে সংযোগ স্থাপনের লক্ষে, এক উর্দ্ধতন প্রাশাসনিক টিম বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে। বি,আই, ডব্লুউ,টিএ এর কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, ভোলার লালমোহন, বাউফলের কালাইয়া বন্দর, দশমিনা, গলাচিপা ও সর্বশেষ বিছিন্ন দ্বীপ রাঙ্গাবালি উপজেলা হয়ে পায়রা সমুদ্র বন্দর, ভায়া পটুয়াখালীা হয়ে বরিশাল টু পদ্মা সেতু, সেই পরিকল্পনায় সরকারের নিদের্শে এই উপকূলীয় এলাকা পরিদর্শন করে। গলাচিপ, দশমিনা ও রাঙ্গাবালি উপজেলার সার্বিক ফেরী চলাচল ব্যবস্থা উন্নতি করার লক্ষে নৌ-পরিবহণ মন্ত্রানালয়ের সংসদীয় কমিটির অন্যতম সদস্য ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিন আসনের মননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি) প্রধান অতিথি হিসেবে পানপট্টি লঞ্চ ঘাটে সার্ভে টিমের অতিরিক্ত সচিব আল রাজি শামিমুল মহোদয়কে দিক নিদের্শনা দেন। এসময়ে বিশেষ অতিথি হিসেবে পটুয়াখালী জেলার সৎ আদর্শ দেশ প্রেমিক জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, গলাচিপা উপজেলা পরিষদ চেয়াম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মাশফাকুর রহমান, জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটনসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন কালে নৌ-কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা, দেশ প্রেম ও দক্ষিণাঞ্চলের মানুষের অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনে ইতি পূর্বে পায়রা সমুদ্র বন্দরসহ স্থল ও নৌ-পথের যোগাযোগ উন্নতির লক্ষে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, আর সেই লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। নৌ-ফেরী চলাচল ব্যবস্থা যদি উপকূলীয় বিছিন্ন ও দূর্গম উপজেলা গুলোকে উন্নতি করা হয়, তবে আগামি ভবিষ্যৎ, মানুষের সমৃদ্ধি অবধারিত হবে বলে আমরা করছি। পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব ও সার্ভে টিম পায়রা সমুদ্র বন্দরে তেতুলিয়া-২ নামে একটি জাহাজে যাত্রা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com