রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সৌন্দর্য ধরে রাখতে প্রিয়াঙ্কার দাওয়াই

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২

গ্ল্যামার দুনিয়ায় নায়িকারা সবসময় নিজেকে আকর্ষণীয় রাখতে মরিয়া। এজন্য তাদের আয়োজনেরও কমতি নেই। এই রেসে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কী দাওয়াই? তার সৌন্দর্য ও ফিটনেসের রহস্যই কী? কীভাবেইবা এতো লাস্যময়ী রূপ ধরে রাখেন এই দেশিগার্ল? ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে সে রহস্যই ভেদ করা হয়েছে।
নায়িকার খাবারের তালিকা দেখা যাক শুরুতে। প্রিয়াঙ্কা বেশ ভোজনপ্রিয়। সকালে ঘুম থেকে উঠে গরম কফি, ওমলেট বা অ্যাভোকাডো খেতে পছন্দ করেন। তার খাদ্য তালিকায় আছে ধোসা। খেয়ে থাকেন নানা ধরনের পরোটাও। দুপুরের খাবার সারেন নিরামিষ দিয়ে। তখন খাদ্য তালিয়াকায় থাকে ডাল, আলু ফুলকপির তরকারি বা ঢ্যাঁড়সের তরকারি। সঙ্গে অবশ্যই আচার, সালাদ ও টক দই। সন্ধায় চিকেন স্যুপ বা প্রিয় মাখনা আর রাতে ক্যালরিযুক্ত খাবার খান। হালকা কোনো খাবার বা সালাদ খেয়ে সারেন নৈশভোজ। প্রিয়াঙ্কা ত্বক সুন্দর রাখতে প্রচুর পরিমাণে জল পান করেন, এতে শরীর হাইড্রেড থাকে। তিনি নিয়মিত প্রাণায়াম এবং যোগ ব্যায়াম করেন। তবে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরা যারা কঠিন ডায়েটে পুরো সপ্তাহে থাকেন, তাদের কিন্তু একটি চিট ডে থাকে। তাই প্রিয়াঙ্কাও সপ্তাহে একদিন তার পছন্দের খাবার খেয়ে থাকেন। তিনি তেলেভাজা জাতীয় খাবার ও ফাস্টফুড একটু এড়িয়ে চলেন। বাড়ির খাবারই তার পছন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com