রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এক বৈঠকে সম্পূর্ণ কুরআন শোনালেন দৃষ্টিপ্রতিবন্ধী ফিলিস্তিনি নারী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

এক বৈঠকে সম্পূর্ণ কুরআন শোনালেন দৃষ্টিপ্রতিবন্ধী এক ফিলিস্তিনি নারী। ওই নারীর নাম সানা তালাল আল রানতিসি। তিনি গাজা উপত্যাকার রাফাহ এলাকায় বসবাস করেন। গতকাল শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরা মুবাশির এ তথ্য নিশ্চিত করে।
প্রতিবেদনে জানানো হয়, সানা তালাল আল রানতিসির বয়স যখন ২৬, তখন শুনে শুনে পবিত্র কুরআন হিফজ করেন তিনি। মোবাইলে ব্রেইল পদ্ধতিতে কুরআন মুখস্থ করতে অনলাইন কোর্সও করেছেন রানতিসি। দৃষ্টিহীন হয়েও কুরআন মুখস্ত করতে পিছপা হননি অদম্য এই নারী। এ প্রসঙ্গে সানা তালাল জানান, ‘সব প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত। তিনি আমাদেরকে পবিত্র কুরআনের পরিবারভুক্ত করেছেন। তারাই মহান আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত। তিনি আমাদেরকে হাফেজদের সাড়িতে দাঁড়ানোর সহায়তা করেছেন।’
বর্তমানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলাম বিষয়ে পাঠদান করছেন ৩৩ বছর বয়সী এ নারী। সম্প্রতি অন্যান্য হাফজদের সাথে তিনি পবিত্র ওমরাহ পালন করেছেন। তিনি বলেন, ‘সত্যিই দিনটি আমার জীবনে স্মরণীয় মুহূর্তগুলোর অন্যতম।’ গত আগস্টে দারুল কুরআনুল কারিম নামে গাজার একটি সামাজিক সংস্থা পুরো কুরআন এক বৈঠকে শোনানোর একটি ইভেন্ট চালু করে। প্রথমবারের মতো অনুষ্ঠিত এ ইভেন্টে শত শত হাফেজ অংশগ্রহণ করেন। এখন পর্যন্ত তাতে ৩৩২ ছেলে হাফেজ ও ২৪৯ নারী হাফেজাসহ মোট ৫৮১ জন অংশ নিয়েছেন বলে জানান সংস্থার পরিচালক বিলাল ইমাদ।
তিনি বলেন, ‘এতে অংশ নিয়ে এক বৈঠকে পুরো কুরআন শোনানো সর্বকনিষ্ঠ হাফেজের বয়স ছিল ৯ বছর এবং বয়োবৃদ্ধ হাফেজের বয়স ছিল ৬০ বছর। প্রতিদিন ফজরের পর থেকে পুরো কুরআন মুখস্ত শোনানোর কার্যক্রম শুরু হয়, যা সূর্যাস্ত পর্যন্ত অব্যাহত থাকে।’ মূলত পবিত্র কুরআন হিফজ করার ক্ষেত্রে ভিন্ন মাত্রা তৈরি করতে এ ধরনের আয়োজন ফিলিস্তিনে এবারই প্রথম বলে জানান বিলাল ইমাদ। এক বৈঠকে পুরো কুরআন শোনাতে একজন হাফেজকে ভালোভাবে হিফজের চর্চা করতে হয়। পাশাপাশি শিক্ষার্থীর অদম্য ইচ্ছা, অধ্যবসায় ও পরিশ্রমও করতে হয় বলে জানান তিনি। সূত্র : আলজাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com