শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাইবান্ধায় কালব এর নির্বাচনে ফয়সাল আহমেদের মনোনয়নপত্র জমা

আমিনুর রহমান গাইবান্ধা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

গাইবান্ধা সদর উপজেলা শিক্ষক -কর্মচারী কোঃ অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (কালব) এর ২০২০ ইং নির্বাচনে শেখ ফয়সাল আহমেদ সভাপতি পদে মনোনয়নপত্র ৩রা সেপ্টেম্বর দুপুরে নির্বাচন কমিটির সভাপতি ও গাইবান্ধা সদর উপজেলা সমবায় অফিসার সহকারী পরিদর্শক মো: আনোয়ারুল ইসলামের নিকট জমা দান সম্পন্ন করেন। উল্লেখ্য থাকে যে ফয়সাল আহমেদ গত ৩১ আগষ্ট,২০২০ সভাপতি পদের মনোনয়ন পত্র সংগ্রহ করেন। তিনি সদরের মালিবাড়ী ইউনিয়নের নতুন বন্দর বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক। সংশ্লিষ্ট নির্বাচন কমিশন ও নির্বাচনী তফশীল সূত্রে জানা যায়, সভাপতি- ১ জন, সহ -সভাপতি -১ জন, সাধারণ সম্পাদক- ১ জন ও ৩ জন সদস্য নিয়ে ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে আগামী ২৫ সেপ্টেম্বর তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে । ইতিমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে । তালিকায় মোট ভোটার সংখ্যা ১১৮ জন। গাইবান্ধা সদর উপজেলা সমবায় অফিসার, সহকারী পরিদর্শক মো: আনোয়ারুল ইসলামকে নির্বাচন কমিটির সভাপতি ও কালব সদর উপজেলা শাখার সদস্য মো: ফেরদৌস রহমানকে নির্বাচন কমিটির সদস্য সচিবের দায়িত্ব দিয়ে নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়। সভাপতি পদে মনোনয়ন পত্র গ্রহণকারী ফয়সল আহমেদ অত্র সংগঠনের ২৭২ নং সদস্য এবং নির্বাচনের হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকার ৫৭ নং ভোটার বলে জানা যায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com