রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কারাবাখের ধ্বংসাত্মক কর্মকাণ্ড আন্তর্জাতিক আদালতে তুলে ধরব : এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২২ অক্টোবর, ২০২২

আর্মেনিয়ার দখলে থাকার সময় কারাবাখ অঞ্চলে যে ধ্বংসাত্মক কর্মকা- চালানো হয়েছে, তা আন্তর্জাতিক বিচার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। আজারবাইজানের জেব্রাইল জেলায় বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট ইলহান আলিয়েভের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন।
২০২০ সালে আর্মেনিয়ার কাছ থেকে উদ্ধার করা এ অঞ্চলের জাঞ্জিলানে আজারবাইজানের একটি আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এরদোগান বলেন, আজারবাইজানের পাশে তুরস্ক আছে। তাদের কৃষি, বিদ্যুৎ ও সব ধরনের উন্নয়নের সহযোগিতা করতে চায় তুরস্ক। ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই সদস্য রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজান কারাবাখ অঞ্চলের মালিকানা নিয়ে যুদ্ধে জড়ায়। সে সময় আর্মেনিয়ার সেনাবাহিনী বিবদমান এ অঞ্চলটি দখল করে নেয়। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় আজারবাইজানের পক্ষেই রায় দেয়। এ সময় তারা কারাবাখ অঞ্চলের বহু ঐতিহ্যবাহী নিদর্শন ধ্বংস করে। এ কারণে তুরস্ক আন্তর্জাতিক আদালতে আর্মেনিয়ার বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে। ২০২০ সালে ৪৪ দিনের যুদ্ধে আর্মেনিয়ার কাছ থেকে কারাবাখ অঞ্চলটি পুনরুদ্ধার করে আজারবাইজান। সূত্র : আনাদোলু




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com