শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
দেশের উন্নয়নে কাজ করলে সরকারকে সহযোগিতা, অন্যায় হলে আন্দোলন-ড. ছামিউল হক ফারুকী আগৈলঝাড়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সাংবাদিক সংগঠন নড়াগাতী রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জিহাদুল ইসলাম সভাপতি, সাধারণ সম্পাদক জুয়েল রানা মধুপুরে মন্ত্রী স্বপন ফকিরের পরামর্শে উপজাতি শিবলীমাংসাং এর পুনর্বাসন নগরকান্দা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নবীনগরে সাবেক এমপির মৃত্যু বার্ষিকী, দোয়া ও ইফতার মাহফিল লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্য আটক মধুপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল টুঙ্গিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিসিডিবি সিপিআরপির সহযোগিতায় র‌্যালি ও আলোচনা সভা

সবাই বাড়িতে থাকলে মানুষগুলো খাবার পাবে কোথায় – আফ্রিদি

খবরপত্র অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০

করোনার প্রাদুর্ভাবে পুরো বিশ্বই একপ্রকার লকডাউন। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। উন্নত দেশে তো তবু খাবারের ঘাটতি হচ্ছে না, ভারতীয় উপমহাদেশে মানুষ খাবারের অভাবেই মরার অবস্থা।সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু এই সময়টায় একেবারে সবাই যদি ঘরে বসে থাকেন, তবে অসহায় মানুষগুলো খাবার পাবে কোথায়? পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি মনে করছেন, এখন তার ঘরে বসে থাকার সময় নয়।
আফ্রিদি অবশ্য এমনিতেই সামাজিক কর্মকান্ডে সক্রিয়। তার ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক সংগঠন আছে। এবার করোনার এই সংকটে সব ফেলে এখন সেটিতেই বেশি সময় দিচ্ছেন।বর্তমানে খাইবার পাখতুনখাতে নিজের গ্রাম টাঙ্গি বান্ধায় দাতব্য কাজ চালিয়ে যাচ্ছেন আফ্রিদি। নিজের সংগঠনের কাজ তো করছেনই, তার প্রয়াত বাবার স্মরণে তৈরি ‘শাহীবজাদা ফজল রহমান চ্যারিটি হসপিটালে’ও সাহায্য আফ্রিদি জানালেন, এখন তার মূল লক্ষ্যই হলো সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণের চেষ্টা করা। যাতে সামনের দিনগুলোতে তারা খেয়ে পড়ে বাঁচতে পারেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com