বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

শেষ মুহুর্তের গোলে জার্মানিকে চমকে দিল স্পেন

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচটি ঠিক দাপট দেখিয়ে খেলতে পারেনি জার্মান ফুটবল দল তবু সম্ভাবনা জেগেছিল ন্যুনতম ব্যবধানে ম্যাচ জিতে নেয়ার। কিন্তু ম্যাচের একদম শেষ মিনিটের গোলে জার্মানদের রুখে দিয়েছে স্পেন। বৃহস্পতিবার রাতে জার্মানির মার্সিডিজ বেঞ্জ এরেনায় নেশনস লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি ও স্পেন। মাঠের খেলায় জার্মানির চেয়ে যোজন যোজনে এগিয়ে ছিল স্পেন। কিন্তু কাজের কাজ গোলটি আগে করে জার্মানরা। তবে শেষ মিনিটের গোলে ড্র করতে পেরেছে স্প্যানিশরা।
দীর্ঘদিন পর ফেরা আন্তর্জাতিক ফুটবলে দুই দলেই ছিল বেশ কিছু নতুন মুখ। কিন্তু মাঠের খেলায় তেমন বোঝা যায়নি সেটা। যদিও বেশ কিছু সহজ সুযোগ মিস করেছে দুই দলই। যে কারণে প্রথমার্ধ থেকে যায় পুরোপুরি গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ফিরে ৫১ মিনিটের মাথায় জার্মানিকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড টিমো ওয়ের্নার। সতীর্থ রবিন গোজেন্সের বাড়ানো বল ধরে ঠা-া মাথায় ম্যাচের প্রথম গোলটি করেন তিনি। মিনিট দশেক পর অবশ্য সহজ আরেকটি সুযোগ হাতছাড়া করেন ওয়ের্নার। দুই দলের গোল মিসের মহড়ায় মনে হচ্ছিল, ওয়ের্নারের এক গোলেই শেষ হবে ম্যাচ। কিন্তু নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্তি যোগ করা সময়েরও শেষ মিনিটে জার্মানদের হতাশায় ডোবান হোসে লুইস গায়া। তার আলতো টোকায় ভাগাভাগি হয় ম্যাচের পয়েন্ট। নেশনস লিগে জার্মানির পরের ম্যাচ আগামী রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে, সুইজারল্যান্ডের বিপক্ষে। একইদিন একই সময়ে ইউক্রেনের বিপক্ষে খেলবে স্পেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com