বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

মানবিক বিবেচনায় খালেদার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

করোনা পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসার বিষয় চিন্তা করে সরকার আবারও মানবিক বিবেচনায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এরআগেও তার চিকিৎসার বিষয়টি বিবেচনা করে মানবিক কারণে মুক্তি দেয়া হয়েছে ৬ মাসের জন্য। করোনা পরিস্থিতির কারণে তার চিকিৎসা ভালোভাবে করা যায়নি এই বিবেচনায় তার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতির অপেক্ষায় রয়েছে। এখানে কোনো রাজনৈতিক চাপের বিষয় নেই। একেবারেই তার বয়সের কথা চিন্তা করে মানবিক কারণে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন। দিনাজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনায় ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে বলেন, অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। তার সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে, ১১ কোটি টাকারও বেশি নগদ সহায়তা প্রদান করা হয়েছে। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আব্দুর রহমান বলেন, সরকার ও আওয়ামী লীগ প্রমাণ করেছে দুর্যোগ ও দুর্বিপাকে কিভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হয়। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য আব্দুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপদফতর সম্পাদক সায়েম খান এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়াসহ অন্যান্যা ডাক্তাররা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com