বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

আওয়ামী লীগ সরকার দেশের গণমানুষের উন্নয়নের সরকার: এমএ মান্নান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার এ দেশের গণমানুষের উন্নয়নের সরকার। এ সরকার সাধারণ মানুষের জন্য কাজ করে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শেখ মুজিব এ দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর শেখ হাসিনা উন্নয়ন করে যাচ্ছেন।’

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে রিপোর্টার্স ইউনিটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বৃহস্পতিবার বিকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সুনামগঞ্জ সারা দেশের সাথে যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসবে। সুনামগঞ্জের সাথে নেত্রকোনা হয়ে সড়ক পথে যাওয়ার জন্য উড়াল সেতু নির্মাণ করা হবে। শিগগিরই দিরাই-শাল্লা-আজমিরিগঞ্জ মহাসড়কের কাজ শুরু হবে এবং কুশিয়ারা নদীতে নির্মিত সেতুর কাজও শেষ হবে।’
প্রধানমন্ত্রী হাওর অঞ্চলের মানুষের প্রতি আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর টেবিলে হাওরের অসহায় মানুষের কথা তুলে ধরি। আমি নিজ চোখে দেখেছি চৈত্র মাসে কীভাবে মানুষ অনাহারে থাকে এবং এক কলস পানির জন্য তাদের মাইলের পর মাইল হাঁটতে হয়। অনেকে নদীর পানি পান করে কলেরায় আক্রান্ত হত। আমি এসব থেকে উত্তরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, ড. জয়া সেন গুপ্তা, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, পীর ফজলুর রহমান মিসবাহ ও শামিমা শাহরিয়ার, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com