বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড় নবগঠিত উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদ পূণর্মিলনী সভা সম্পন্ন টুঙ্গিপাড়ায় বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম

শরীয়তপুরে বিদ্যুৎ সাশ্রয়ী অভিযান ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদ-

মঞ্জুরুল ইসলাম রনি শরীয়তপুর :
  • আপডেট সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২

বিদ্যুৎ সাশ্রয় করতে শরীয়তপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট পারভেজ হাসান এর নির্দেশে শরীয়তপুর সদরের বিভিন্ন শপিংমল ও দোকানপাটে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন সদর। সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকান ও শপিংমল খোলা রাখায় মঙ্গলবার রাতে পৌরসভার সদর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার ২শত টাকা অর্থদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান কার্যক্রম চলে। অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন পালং থানা পুলিশের একটি দল। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র খবরপত্র কে জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে জানানো হয়েছে। যাঁরা সরকারি নির্দেশনা মানছেন না তাঁদের জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে সামনে প্রশাসন আরও জোরালো অভিযান পরিচালনা করবে। পরবর্তীতে এরুপ নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুনসহ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com