রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জুড়ীতে অবৈধভাবে টিলাকাটা থামছে না-ঝুঁকিতে ঘরবাড়ি

জালালুর রহমান জুড়ী (মৌলভীবাজার) :
  • আপডেট সময় বুধবার, ২ নভেম্বর, ২০২২

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম গোয়ালবাড়ী গ্রামে অবাধে টিলা কাটার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে জানা গেছে,অপরিকল্পিতভাবে টিলা কাটার ফলে ওই গ্রামের একাধিক ঝুঁকিপূর্ণ টিলার নিচে গড়ে ওঠা বেশ কয়েকটি বাড়িঘর ভারী বর্ষণ কিংবা ভূকম্পনে টিলা ধসে মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। একটি ভূমিখেকো চক্র অবাধে টিলা কেটে মাটি বিক্রি করছে। নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসি কর্তৃক অভিযোগ করে বলেন। মৃত ইছাক আলীর ছেলে আলিম উদ্দিন এর টিলার মাটি কেটে নিচ্ছে লোকজন দিয়ে প্রতিবেশি মৃত আখলাস এর স্ত্রী জমিলা বেগম তিনি টিলার মাটি দিয়ে ফসলি জমি ভরাট করছেন ফলে বিলুপ্তিরপথে ধান চাষের জমি। গোয়ালবাড়ী ইউনিয়নের গ্রাম পুলিশ মৃত মুরু উদ্দিন এর ছেলে আজির উদ্দিন, এ প্রতিবেদক কে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। গোয়ালবাড়ী ইউনিয়ন ভূমি তহসিলদার কমলেন্দু বলেন টিলা কাটার বিষয়ে টিলার মালিক আলিম ও টিলার মাটি কেটে নিয়েছেন জমিলা বেগম সহ তাদের মুচলেকা নিয়ে চলে আসেন। যার ফলে ভূমি দস্যুরা টিলা কাটায় আরো উৎসাহিত হচ্ছেন, প্রতিদিন এসব এলাকার বিভিন্ন টিলা থেকে প্রতি ট্রাক মাটি ২০০০ থেকে ২২০০ টাকা দরে বিক্রি হচ্ছে যে কোনো সময় টিলা ধসে পড়ে ধ্বংসের সম্মুখীন হতেপাড়ে। এ ব্যাপারে জানতে চাইলে জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী জানান টিলাকাটার সততা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়, তহসিলদার কে পাঠাইছি তিনি তাদের মুচলেকা নিয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com