শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরীয়তপুর সদরে জলাবদ্ধতা রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান ও জরিমানা

মঞ্জুরুল ইসলাম রনি শরীয়তপুর :
  • আপডেট সময় রবিবার, ৬ নভেম্বর, ২০২২

শরীয়তপুর সদর পৌরসভার ৭নং ওয়ার্ড ধানুকা এলাকায় শতবর্ষী একটি পুকুর অবৈধভাবে ভরাট এর কাজ শুরু করে বালু ব্যবসায়ীগণ। পুকুরটির আয়তন হবে প্রায় এক একর। এরই মধ্যে এক-তৃতীয়াংশ ভরাট করে ফেলেছেন ওই পুকুরের মালিক। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায় উপজেলা প্রশাসন সদর। এসময় ওই পুকুর মালিকপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদ-সহ ড্রেজার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে অভিযান চালিয়ে পুকুরটির ভরাটকাজ বন্ধ করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিজা খাতুন। সহকারি পরিচালক রাসেল আহমেদ, পরিবেশ অধিদপ্তরসহ পালং মডেল থানা পুলিশের একটি দল। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ আইন ও জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী, পূর্বানুমোদন না নিয়ে পুকুর ভরাট করার অপরাধে অপরাধীকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত,২০১০) এর ৬(ঙ) ধারা লঙ্ঘনে এবং একই আইনের ১৫(১) ধারার টেবিল ক্রমিক নং ৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পুকুর মালিকপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদ- এবং ড্রেজার মালিককে একই আইনে পৃথক মামলায় ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র খবরপত্র কে বলেন, পৌর সদরে চাইলেই যেকোনো পুকুর ভরাট করা যাবে না। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছে জানতে পেরে সেখানে অভিযান পরিচালনা করে অপরাধীদের অর্থদ- প্রদান করা হয়। উপস্থিত পুকুর মালিককে সতর্ক করা হয় ভবিষ্যতে এধরনের অপরাধ না করার জন্য করলে আইনত কঠোর ব্যবস্থা নেয়া হবে। জলাধার রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে। এদিকে পুকুরটি ভরাটের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। স্থানীয় কয়েক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে খবরপত্র কে বলেন, ধীরে ধীরে পৌর সদরে সব কটি পুকুর এভাবে ভরাট হয়ে যাচ্ছে। এতে সামান্য বৃষ্টি হলেই শরীয়তপুর শহরে সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা। আমাদের তাঁদের দাবি, পুকুরগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com