শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘষর্, আহত ২৯

ফকির মতি কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৭ নভেম্বর, ২০২২

কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষ হয়। ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগদানের জন্য নেতাকর্মীরা মিছিল নিয়ে অফিসের দিতে আসতে থাকলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশের লাঠিচার্জ, ফাকা গুলি ছুড়লে নেতাকর্মীরা পিছু হটে। এতে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সিনিয়র সহ-সভাপতি মুশতাক আহমেদ শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল নেতা জোবায়েরসহ ১৮জন আহত হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সহ-সভাপতি রুহুল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাঈল মিয়া ও নাজমুল আলমসহ বেশ কয়েকজন নেতা জেলা বিএনপি কার্যালয়ে অবস্থান করছেন। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর ইট পাটকেল ছুড়লে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন জানান, বিএনপি নেতাকর্মীদের ইটপাটকেলের আঘাতে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদসহ ১১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com