রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নীলফামারীতে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা

নীলফামারী প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২

নীলফামারী-০২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এর পৃষ্ঠপোষকতায় প্রীতি বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নীলফামারী জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এই বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। নীলফামারী সাধারণ গ্রন্থাগারের সহযোগীতায় শিশিরবিন্দু ডিবেটিং সোসাইটি এর আয়োজন করে। ‘কম্পিউটারের মনিটর নয়, প্রয়োজন লাইব্রেরীর ধুলো পড়া বই-এর’ বিষয়ে অনুষ্ঠিত বির্তকে অংশ নেয় রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন ও আদর্শ আদর্শ উচ্চ বিদ্যালয়। বিষয়ের বিপক্ষে অবস্থান নেয়া রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন বিজয়ী হয় প্রতিযোগীতায়। পরে বিজয়ী ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। এরআগে আলোচনা সভায় বক্তব্য দেন নীলফামারী সাধারণ গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সারওয়ার মানিক, নীলফামারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক নুরুল করিম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল ও নীলফামারী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com