রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ই-সিম যুক্ত করা যাবে যে স্মার্টওয়াচে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

গত মাসেই বাজারে এসেছে অপোর নতুন স্মার্টওয়াচ। অপো ওয়াচ এসই স্মার্টওয়াচে থাকছে অসংখ্য ফিচার। সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে এটিতে ওয়াইফাই যুক্ত করার পাশাপাশি ই-সিমও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সঙ্গে স্মার্টফোনটি না থাকলেও ঘড়িটি থেকেই ফোন কল করা, রিসিভ সবই করা যাবে। ১০০টি স্পোর্টস মোড ও একাধিক হেলথ ফিচারসহ এসেছে ঘড়িটি। এর মধ্যে থাকছে স্লিপ ট্র্যাকার, বেড টাইম রিমাইন্ডার, স্লিপ মনিটর ও এনালাইজার ইত্যাদি। এছাড়াও ঘড়িটিতে থাকছে মাল্টিফাংশন এনএফসি সাপোর্ট। ফলে এতে পাওয়া যাবে বাস কার্ড, অ্যাক্সেস কন্ট্রোল কার ফাংশন, বাইডু ম্যাপ নেভিগেশন, ট্যাক্সি ডাইনামিক রিমাইন্ডার, উইচ্যাট ডুয়েল পেমেন্টের মতো সুবিধা।
অপো ওয়াচ এসই স্মার্টওয়াচটি এক চার্জে তিনদিন পর্যন্ত পুরোপুরি স্মার্ট মোডে এবং ১০ দিন পর্যন্ত স্মার্ট মোডে ব্যবহার করতে পারবেন। মাত্র ১০ মিনিটের চার্জে চালাতে পারবেন ২৪ ঘণ্টা।
ইঙ্ক গ্রে এবং মিস্ট পার্পল, এই দুটি রঙে কেনা যাবে ঘড়িটি। ভারতীয় বাজারে এর দাম থাকছে ১৪ হাজার ৯৯০ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ১৮ টাকা ৪০০ টাকা। অপোর অফিসিয়াল ওয়েবসাইট বা ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পারবেন ঘড়িটি। সূত্র: ৯১মোবাইলস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com