বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
নগরকান্দায় কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল কালিয়ার নোয়াগ্রামে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষ, ১৪জন গুলিবিদ্ধসহ আহত ২৫, আটক ২০ মুন্সিগঞ্জে স্বৈরাচার নেতার তোরণ ঘিরে মিরকাদিমে তোলপাড় নবগঠিত উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ে ঈদ পূণর্মিলনী সভা সম্পন্ন টুঙ্গিপাড়ায় বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম

টয়লেট পরিষ্কারের সঠিক উপায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২০ নভেম্বর, ২০২২

জীবাণুর আঁতুরঘর হলো বাথরুম বা টয়লেট। নিয়মিত টয়লেট পরিষ্কার না রাখলে স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন আপনি ও আপনার পরিবার। তবে অনেকেরই জানা নেই সঠিক উপায়ে কীভাবে টয়লেট পরিষ্কার করতে হয়। চলুন তবে জেনে নেওয়া যাক ঝটপট কীভাবে টয়লেট পরিষ্কার করবেন- ১. প্রথমে জীবাণুনাশক দিয়ে স্প্রে করুন কমোডে। কিছুক্ষণ অপেক্ষা করে টয়লেট ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিন।
২. কমোডে স্প্রে করার পর টয়লেটের বাইরের অংশটি ঘষে নিন অন্য ব্রাশ দিয়ে। টয়লেটের চারপাশের দেওয়ালও পরিষ্কার করতে ভুলবেন না।
৩. টয়লেটের কমোড ঝকঝকে করে ১ কাপ বেকিং সোডা ও ভিনেগার দিয়েও পরিষ্কার করতে পারেন। তারপর কমোডে ঢেলে দিন এক মগ গরম পানি। ১৫ মিনিট অপেক্ষা করে ফ্ল্যাশ করে দিন। ব্যাস পরিষ্কার হয়ে যাবে কমোড।
৪. একই ভাবে টয়লেটের টাইলস বা মেঝে পরিষ্কার করলে সামান্য বেকিং সোডা ছিটিয়ে রেখে দিন কিছুক্ষণ। পরিষ্কার করার আগে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে ব্রাশ দিয়ে ঘষলেই মেঝের ময়লা ও স্যাঁতস্যাঁতেভাব দূর হয়ে যাবে। গতকাল শনিবার ১৯ নভেম্বর ছিল বিশ্ব টয়লেট বা শৌচাগার দিবস। প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বব্যাপী স্যানিটেশন সংকট মোকাবেলায় পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করার জন্য জাতিসংঘ কর্তৃক আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক এই দিবস পালিত হয়। তথ্যমতে, বিশ্বব্যাপী ৪.২ বিলিয়ন মানুষ ‘নিরাপদ স্যানিটেশন’ ছাড়াই বাস করে। বিশ্বে এখনো প্রায় ৬৭৩ মিলিয়ন মানুষ খোলা স্থানে মলত্যাগে অভ্যস্ত। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com