মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম ::
সরবরাহে গতি আনতে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ ঘিনালায় সেনাবাহিনী-বন বিভাগের যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ দেশ এখন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড,স্বাস্থ্যের কার্ডের দেশ -আমান উল্লাহ আমান কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ খাল পুনরুদ্ধারের উদ্যোগ. কুমিল্লা বার নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী আইনজীবী পরিষদের অংশগ্রহণ ঠেকাতে আবেদন, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ ফুলবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদের উপহার সমগ্রী বিতরণ সিংড়ায় শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট ও ইফতার মাহফিল র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঘরেই নামাজ পড়লেন হুমায়ূনের দুই পুত্র

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০

প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ও সংগীত শিল্পী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের দুই পুত্র নিনিত ও নিষাদ মায়ের সঙ্গে ঘরেই অবস্থান করছেন। করোনাভাইরাসের এই সময়ে স্কুল বন্ধ থাকায় মায়ের সঙ্গেই সময় কাটাচ্ছেন তারা।

মেহের আফরোজ শাওন মাঝে মাঝেই দুই ছেলের নানা কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। রবিবার এমনই একটি ছবি প্রকাশ করলেন শাওন। যেখানে দেখা যায়, ঘরেই জামাত বেঁধে নামাজ পড়ছেন তার দুই ছেলে। ইমামও তাদের সমবয়সী একজন। তিন বালকের জামাত বদ্ধ হয়ে নামাজ পড়ার ছবি ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে। অনেকেই শুভ কামনা জানিয়েছেন তাদের।

সারা বিশ্বে যখন সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, তখন ঘরে বসে নিনিত, নিষাদের নামাজ পড়া অন্যদেরও উৎসাহিত করবে যাতে লোকজন ঘরে বসেই নামাজ পড়ে। এমন উৎসাহজনক মন্তব্যই পাওয়া গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com