বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে আগুন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০

ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক পানাত শাহ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাখানেক কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। মার্সেলিং বোর্ড ওভার হিট হয়ে আগুন লেগেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।
ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বলেন, কেওয়াটখালী পাওয়ার গ্রিডে আগুন লাগার ঘটনায় পুরো বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। কবে নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না। এখন আগুন নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। পরে বিস্তারিত বলা যাবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com